দৃষ্টান্ত-২ এ কোন ধরনের আরোহের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃষ্টান্ত-২ এ অবৈজ্ঞানিক আরোহের কথা বলা হয়েছে। কেননা অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে যে প্রক্রিয়া ব্যবহার করা হয় এখানে সেই প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে। অবৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বা প্রতিকূল দৃষ্টান্ত রহিত অবাধ অভিজ্ঞতা সিদ্ধান্ত প্রতিষ্ঠার ক্ষেত্রে ভিত্তি হিসেবে কাজ করে। তাই বলা যায়, যে প্রকৃত আরোহ প্রক্রিয়ায় কেবল প্রতিকূল দৃষ্টান্ত রহিত অবাধ অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ বর্ণিত, 'আমি এ পর্যন্ত শহরের যত মানুষ দেখেছি তার সবগুলোই স্বার্থপর। অতএব শহরের সব মানুষ হয় স্বার্থপর।' এই অনুমান প্রক্রিয়ায় প্রতিকূল দৃষ্টান্ত রহিত অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। কারণ জগতে স্বার্থপর মানুষ ছাড়াও অনেক উদার মনের মানুষ রয়েছে। তাই শুধু অনুকূল দৃষ্টান্তের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কারণে 'দৃষ্টান্ত-২' হলো অবৈজ্ঞানিক আরোহ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ এ কোন ধরনের আরোহের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর