দৃশ্যকল্প-২ এ ইঙ্গিতকৃত আরোহ ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ ইঙ্গিতকৃত আরোহটি সাদৃশ্যমূলক আরোহের একটি দৃষ্টান্ত। দুটি বস্তু বা ঘটনার মধ্যে কতিপয় সাদৃশ্যের ভিত্তিতে যদি অনুমান করা হয় যে, তাদের একটি বিশেষ কোনো গুণের অধিকারী হলে অন্যটিও ঐ গুণের অধিকারী হবে- এরূপ অনুমান প্রক্রিয়াকে সাদৃশ্যানুমান বলে। যেমন- পৃথিবী ও মঙ্গল গ্রহে মাটি, পানি, বায়ু ও নাতিশীতোষ্ণ আবহাওয়া আছে। পৃথিবীতে জীব বাস করে। অতএব, মঙ্গল গ্রহেও জীব বাস করে। এভাবে সাদৃশ্যনুমানের মাধ্যমে দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্য দেখানো হয়। আলোচ্য উদ্দীপকে দেখা যায়, ঢাকার কার্জন হল ও রাজশাহী কলেজের স্থাপত্য শৈলী, গঠন প্রকৃতির এবং উপাদানের সাদৃশ্য দেখে বলা হয়েছে কার্জন হল যেহেতু ব্রিটিশ আমলে তৈরি তাই রাজশাহী কলেজও ব্রিটিশ আমলে তেরি। এখানে সাদৃশ্য দেখে সিদ্ধান্ত অনুমান করায় এটি সাদৃশ্যমূলক অনুমানের দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ ইঙ্গিতকৃত আরোহ ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর