ছক-১ এ কোন ধরনের আরোহের ইঙ্গিত রয়েছে? উদাহরণসহ ব্যাখ্যা করো।
উত্তর: ছক-১ এ বৈজ্ঞানিক আরোহের ইঙ্গিত রয়েছে। যে আরোহ অনুমানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। বৈজ্ঞানিক আরোহে অভিজ্ঞতার মাধ্যমে দৃষ্টান্ত সংগ্রহ করা হয় এবং কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সংগৃহীত দৃষ্টান্ত থেকে সিদ্ধান্ত নেওয়া হয়।যেমন- 'নাদিয়া, রানা, তমাল হয় বুদ্ধিমান। এভাবে বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে একটি সার্বিক সিদ্ধান্ত টানা হয়েছে যে, সকল মানুষ হয় বুদ্ধিমান।' এই দৃষ্টান্তে মানুষের সাথে বুদ্ধিমানের কার্যকারণ সম্পর্ক স্থাপিত হয়েছে এবং প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর বিশ্বাস রেখে সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে। তাই উক্ত উদাহরণটি বৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ছক-১ এ কোন ধরনের আরোহের ইঙ্গিত রয়েছে? উদাহরণসহ ব্যাখ্যা করো।
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর