দৃষ্টান্ত-১ এ নির্দেশিত আরোহ অনুমানের বৈশিষ্ট্য আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত দৃষ্টান্ত-১ সাদৃশ্যানুমানকে নির্দেশ করে। দুটি বস্তু বা ঘটনার মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ করে যদি অনুমান করা হয় যে, তারা একটি বিশেষ গুণের অধিকারী হলে, অন্যটিও ঐ গুণের অধিকারী হবে। এরূপ অনুমান প্রক্রিয়াকে সাদৃশ্যানুমান বলে। যেমন-দৃষ্টান্ত-১ এ বর্ণিত, 'মুশফিক ও আরাফাত দুই বন্ধু। তাদের দৈহিক গড়ন প্রায় এক। দুজনই সৎ চরিত্রের অধিকারী। মুশফিক জাতীয় দলের খেলোয়াড়। সুতরাং, আরাফাত জাতীয় দলের খেলোয়াড়।' এখানে সে সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে এটি সাদৃশ্যানুমানের দৃষ্টান্ত। সাদৃশ্যানুমানের বৈশিষ্ট্যগুলো হলো- ১. সাদৃশ্যানুমানে দুটি বিষয়ে কতিপয় সাদৃশ্যের ভিত্তিতে নতুন সিদ্ধান্ত অনুমান করা হয়।২. সাদৃশ্যানুমানে আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে।৩. সাদৃশ্যানুমানে বিশেষ থেকে বিশেষে গমন করা হয়।৪. সাদৃশ্যানুমান কার্যকারণ সম্পর্ক নির্ভর নয়।৫. সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত সম্ভাব্য।৬. সাদৃশ্যানুমান একটি সহজতর প্রক্রিয়া।৭. সাদৃশ্যানুমান বৈজ্ঞানিক আরোহের প্রস্তুতি পর্ব। ৮. সাদৃশ্যানুমানের পরিধি ব্যাপক।৯. সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিনির্ভর।১০. সাদৃশ্যানুমানে গুণগত বিশ্লেষণ করা হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এ নির্দেশিত আরোহ অনুমানের বৈশিষ্ট্য আলোচনা করো।
উদ্দীপক
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর