উদ্দীপকে কোন আরোহের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে অবৈজ্ঞানিক আরোহের প্রতিফলন ঘটেছে।যে আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বা প্রতিকূল দৃষ্টান্তবিহীন অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। যেমন- 'এ যাবৎ যত মানুষ দেখেছি তারা সবাই স্বার্থপর। অতএব, সব মানুষ হয় স্বার্থপর'। এখানে, অনুকূল দৃষ্টান্তের আলোকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই এটি অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। উদ্দীপকে বর্ণিত ঘটনায় অনুরূপ দৃষ্টান্ত পরিলক্ষিত হয়।উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, 'আমি এ পর্যন্ত যত কাক দেখেছি, তার সবই কালো দেখেছি। এর বাইরে অন্য কোনো রঙের কাক দেখেনি। অতএব, সকল কাক হয় কালো।' এই যুক্তি প্রক্রিয়ায় কেবল অনুকূল অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকটি পাঠ্যবইয়ের অবৈজ্ঞানিক আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন আরোহের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর