উদ্দীপকের অনুমানটি কোন আরোহ পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের অনুমানটি অপ্রকৃত আরোহ পদ্ধতির পূর্ণাঙ্গ আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ।অপ্রকৃত আরোহকে তিন ভাগে ভাগ করা হয়। যার মধ্যে পূর্ণাঙ্গ আরোহ অন্যতম। কোনো ঘটনার অন্তর্গত প্রতিটি দৃষ্টান্ত যাচাই করে সেই দৃষ্টান্ত সম্পর্কে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করার পদ্ধতিকে পূর্ণাঙ্গ আরোহ বা পূর্ণ গণনামূলক আরোহ বলে। উদাহরণস্বরূপ, একটি ঝুড়িতে চারটি আম আছে। এখন চারটি আমেরই স্বাদ গ্রহণ করে বলা হলো যে, সকল আমই মিষ্টি। এখানে প্রতিটি দৃষ্টান্ত যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এটি পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত।অনুরূপভাবে, উদ্দীপকে দেখা যায়, ঢাকা ইমপিরিয়াল কলেজের অত্যাধুনিক লাইব্রেরির উদ্বোধন শেষে সামহা একটি বুকশেলফের প্রতিটি বই নেড়ে চেড়ে দেখলো সব বইই কবিতার। তারপর সে বললো, এই বুকশেলফের সবগুলো বই হয় কবিতার। এভাবে প্রতিটি দৃষ্টান্ত যাচাই করার করে সিদ্ধান্ত নেওয়ার কারণে এটি পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের অনুমানটি কোন আরোহ পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর