উদ্দীপকের আরোহ পদ্ধতিটি কি সন্তোষজনক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: আরোহমূলক লম্ফ না থাকার কারণে উদ্দীপকের পূর্ণাঙ্গ আরোহ পদ্ধতিটি সন্তোষজনক নয়।যুক্তিবিদ মিল ও বেনের মতে পূর্ণাঙ্গ আরোহ সত্যিকারের আরোহ নয়। পূর্ণাঙ্গ আরোহকে নিখুঁত আরোহ বলা দূরে থাক, তাঁরা একে আরোহ বলে স্বীকার করতেই রাজী নন। তাঁদের মতে দু'টি কারণে পূর্ণাঙ্গ আরোহকে আরোহ বলা যুক্তিযুক্ত নয়। প্রথমত, পূর্ণাঙ্গ আরোহে আরোহের প্রাণকেন্দ্র অর্থাৎ আরোহমূলক লম্ফ অনুপস্থিত। কাজেই এতে জানা থেকে অজানায় যাওয়ার কোন পদক্ষেপ নেই। এর সিদ্ধান্তটি নতুন কোনো জ্ঞানের সন্ধান দিতে পারে না। ঘটনা পর্যবেক্ষণের সময় যেটুকু পাওয়া যায় তাকেই এর সিদ্ধান্তের আকারে প্রকাশ করা হয়। আরোহ অনুমান হলো কিছু থেকে সকলে গমন। কিন্তু পূর্ণাঙ্গ আরোহ হলো সকল থেকে সকলে গমন। তাই এ ধরনের অনুমান আরোহের অন্তর্ভুক্ত হতে পারে না। যুক্তিবিদ বেন বলেন “পূর্ণাঙ্গ আরোহে কোন প্রকৃত অনুমান নেই, কোনো জ্ঞানের অগ্রগতি নেই, কোনো নতুন জ্ঞানের সংযোজন নেই।" আবার মিল বলেন, “পূর্ণাঙ্গ আরোহ হলো নিছক জ্ঞাত ঘটনাবলির একটি সংক্ষিপ্ত সমষ্টিকরণ। সুতরাং একে আদৌ আরোহ বলা চলে না।"দ্বিতীয়ত, পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্তটি দেখতেই শুধু সার্বিক যুক্তিবাক্যের মত। কিন্তু আসলে সেটি সার্বিক যুক্তিবাক্য নয়। এটা কতকগুলো বিশেষ যুক্তিবাক্যের সমষ্টি মাত্র। পরিশেষে বলা যায়, আরোহের বিশেষ রূপ হিসেবে পূর্ণাঙ্গ আরোহে সব দৃষ্টান্ত গননা করা হয়। তাই এতে আরোহমূলক লম্ফ অনুপস্থিত। তাই এই আরোহ পদ্ধতিটি সন্তোষজনক নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আরোহ পদ্ধতিটি কি সন্তোষজনক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উদ্দীপক
ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর