উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর যুক্তিটি কোন আরোহ পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর যুক্তিটি সাধু সাদৃশানুমান পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ।যে সাদৃশ্যানুমানে কয়েকটি গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় বিষয়ে সাদৃশ্য দেখিয়ে সিদ্বান্ত অনুমান করা হয়, তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। সাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো সিদ্ধান্ত স্থাপনের পক্ষে খুবই প্রাসঙ্গিক। কাজেই, সাদৃশ্যের বিষয়গুলোর সাথে অনুমিত বিষয়ের একটা কার্য-কারণ সম্পর্ক থাকার সম্ভাবনা থাকে। এরূপ অনুমানে সাদৃশ্যের বিষয়গুলোর সংখ্যা ও গুরুত্ব বেশি থাকে। আর সেই তুলনায় বৈসাদৃশ্য ও অজ্ঞাত বিষয়ের সংখ্যা কম থাকে।দৃশ্যকল্প-১ এ দেখা যায়, 'হিমসাগর আম ল্যাংড়া আমের মতো একই প্রজাতির ফল, রসালো ও বীজ বিশিষ্ট। হিমসাগর আমের বীজ থেকে গাছ হয়। অতএব, ল্যাংড়া আমের বীজ থেকেও গাছ হয়।' এভাবে গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় বিষয়ে সাদৃশ্য দেখিয়ে সিদ্বান্ত অনুমান করার কারণে দৃষ্টান্তটি সাধু সাদৃশ্যানুমানকে নির্দেশ করে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর যুক্তিটি কোন আরোহ পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্…
উদ্দীপক
ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর