দৃশ্যকল্প-১ ও ২ এ উল্লিখিত যুক্তি দুটি যে অনুমানকে প্রকাশ করেছে সেগুলোর পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-১ ও ২ এ উল্লিখিত যুক্তি দুটি সাধু সাদৃশ্যানুমান এবং অসাধু সাদৃশ্যানুমানকে প্রকাশ করেছে। নিম্নে সেগুলোর পার্থক্য বিশ্লেষণ করা হলো-যে সাদৃশ্যানুমানে কয়েকটি গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় বিষয়ে সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্ত অনুমান করা হয়, তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। পক্ষান্তরে, যে সাদৃশ্যানুমানে কয়েকটি গুরুত্বহীন ও অনাবশ্যক বিষয়ে সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। সাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো সিদ্ধান্ত স্থাপনের পক্ষে খুবই প্রাসঙ্গিক এবং একই সাথে গুরুত্বপূর্ণ। কিন্তু অসাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো নিতান্তই অপ্রাসঙ্গিক এবং সাথে সাথে গুরুত্বহীন। সাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো গুরুত্বপূর্ণ হওয়ায় তাদের সাথে অনুমিত বিষয়ের একটা কার্যকারণ সম্পর্ক থাকার উজ্জ্বল সম্ভাবনা থাকে। কিন্তু অসাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের বিষয়গুলো গুরুত্বহীন হওয়ায় তাদের সাথে সিদ্ধান্তের কোনো কার্যকারণ সম্পর্ক থাকার সম্ভাবনা থাকে না।সাধু সাদৃশ্যানুমানে বৈসাদৃশ্য ও অজ্ঞাত বিষয়ের তুলনায় সাদৃশ্যের বিষয়গুলোর সংখ্যা বেশি থাকে। ফলে এর মূল্য অনেকাংশে বৃদ্ধি পায়। কিন্তু অসাধু সাদৃশ্যানুমানে সাদৃশ্যের তুলনায় বৈসাদৃশ্য ও অজ্ঞাত বিষয়ের সংখ্যা বেশি থাকে। ফলে এর মূল্য বহুলাংশে হ্রাস পায়। সাধু সাদৃশ্যানুমান প্রকৃতির নিয়ম-কানুন সম্পর্কিত জ্ঞান ও সুসঙ্গত চিন্তাধারার সাথে সঙ্গতিপূর্ণ। ফলে এরূপ অনুমান জ্ঞান চর্চার পক্ষে সহায়ক। অপরদিকে, অসাধু সাদৃশ্যানুমান ব্যক্তিগত বিশ্বাস। সামাজিক কুসকার ও কাল্পনিক ধারণার উপর নির্ভরশীল। ফলে এরূপ অনুমান জ্ঞান চর্চার পক্ষে অন্তরায়।পরিশেষে বলা যায়, সাধু সাদৃশ্যানুমান বিজ্ঞানসম্মত। এর মাধ্যমে কার্যকারণ সম্পর্কের যে ইঙ্গিত পাওয়া যায় তা বৈজ্ঞানিক আবিষ্কারের পথ-নির্দেশ করে। কিন্তু অসাধু সাদৃশ্যানুমান নিতান্তই লৌকিক। এর মাধ্যমে সাধারণ মানুষের চিন্তাধারা প্রতিফলিত হয়। কোনো বাস্তব সত্যের সন্ধান মেলে না। তাই সার্বিক বিচারে সাধু সাদৃশ্যানুমান এবং অসাধু সাদৃশ্যানুমানের মধ্যে পার্থক্য বিদ্যমান।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও ২ এ উল্লিখিত যুক্তি দুটি যে অনুমানকে প্রকাশ করেছে সেগ…
উদ্দীপক
ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর