তৃতীয় '?' চিহ্নিত স্থানে কোন বিষয়টির ইঙ্গিত রয়েছে? তার বৈশিষ্ট্য লেখো।
উত্তর: উদ্দীপকের তৃতীয় '?' চিহ্নিত স্থানে সাদৃশ্যানুমানের ইঙ্গিত রয়েছে।প্রকৃত আরোহের শ্রেণিবিভাগগুলোর মধ্যে সর্বশেষটি হলো সাদৃশ্যানুমান। এই প্রকার আরোহ প্রকৃত আরোহ বিধায় এখানে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। এ কারণে এই প্রকার আরোহে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়। এখানে সাদৃশ্য বা মিল দেখে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। সাদৃশ্যানুমান প্রথমে দুটি বিষয় বা ঘটনার মধ্যে কতিপয় বিষয়ে সাদৃশ্য লক্ষ করা হয়। তারপর ঐ সাদৃশ্যের ভিত্তিতে তাদের মধ্যে নতুন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়।.উদ্দীপকের চিত্রটিতে প্রকৃত আরোহের শ্রেণিবিভাগ দেখানো হয়েছে। এক্ষেত্রে প্রথম '?' চিহ্ন বা বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ উল্লেখ করে সর্বশেষ শ্রেণিবিভাগের ক্ষেত্রে দেখানো হয়েছে। আমরা জানি, প্রকৃত আরোহের সর্বশেষ শ্রেণিবিভাগ হলো সাদৃশ্যানুমান। তাই উদ্দীপকের শেষ '?' চিহ্নিত স্থানে সাদৃশ্যানুমান বসবে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
তৃতীয় '?' চিহ্নিত স্থানে কোন বিষয়টির ইঙ্গিত রয়েছে? তার বৈশিষ্ট্য লেখো।
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর