প্রথম '?' চিহ্নিত স্থানে তোমার পাঠ্যবইয়ের নির্দেশিত বিষয়টির সাথে দ্বিতীয় বিষয়টির পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: প্রথম '?' চিহ্নিত স্থানে বৈজ্ঞানিক আরোহ বসবে। নিচে বৈজ্ঞানিক আরোহের সাথে দ্বিতীয় বিষয়টি বা অবৈজ্ঞানিক আরোহের পার্থক্য বিশ্লেষণ করা হলো-বৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এখানে প্রতিকূল ও অনুকূল উভয় প্রকার দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। ফলে বৈজ্ঞানিক আরোহে অপ্রাসঙ্গিক বিষয়গুলো বর্জন করা হয়। আর কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বিধায় এ প্রকার আরোহ নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে। অপরদিকে, অবৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্ক নির্ণয় ছাড়া কেবল অনুকূল দৃষ্টান্তের অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এখানে প্রতিকূল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয় না। তাই এ প্রকার আরোহে সিদ্ধান্তের নিশ্চয়তা থাকে না। কেননা এখানে একটি প্রতিকূল দৃষ্টান্ত পাওয়া গেলে সমগ্র সিদ্ধান্তটি মিথ্যা হয়ে যায়। তাই এই আরোহের সিদ্ধান্ত হয় সম্ভাব্য।সুতরাং দেখা যাচ্ছে, বৈজ্ঞানিক আরোহের মধ্যে আরোহের অনেক মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, যা অবৈজ্ঞানিক আরোহের মধ্যে থাকে না। তাই উভয় প্রকার আরোহের মধ্যে বৈজ্ঞানিক আরোহ বেশি গ্রহণযোগ্য।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
প্রথম '?' চিহ্নিত স্থানে তোমার পাঠ্যবইয়ের নির্দেশিত বিষয়টির সাথে দ্…
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর