দৃশ্যকল্প-২ এ কোন প্রকাশের আরোহ অনুমানকে ইঙ্গিত করেছে? বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে ইঙ্গিত করেছে। কেননা, এখানে কেবল অনুকূল অভিজ্ঞতার উপর ভিত্তি করে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। অপ্রকৃত আরোহের শ্রেণিবিভাগগুলোর মধ্যে দ্বিতীয়টি হলো অবৈজ্ঞানিক আরোহ। এখানে সিদ্ধান্তের ক্ষেত্রে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বিদ্যমান থাকে কিন্তু কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না। অনুকূল অভিজ্ঞতা এখানে সিদ্ধান্তের ভিত্তি হিসেবে কাজ করে। কেননা অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে প্রতিকূল দৃষ্টান্ত বিবেচনা করা হয় না। তাই বলা যায়, যে অপ্রকৃত আরোহে প্রতিকূল দৃষ্টান্তবিহীন অনুকূল দৃষ্টান্তের অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। অবৈজ্ঞানিক আরোহ কার্যকারণ সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত নয় বিধায় এর সিদ্ধান্ত সম্ভাব্য হয়। আর কোনো কোনো ক্ষেত্রে অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি ঘটে থাকে। কেননা কোনো একটি প্রতিকূল দৃষ্টান্ত পাওয়া গেলে সমগ্র সিদ্ধান্তটি মিথ্যা হয়ে যায়।উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ অনুকূল অভিজ্ঞতার ভিত্তিতে সাদা বক দেখে 'সকল বক হয় সাদা' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। বস্তুত সাদা বক ছাড়াও পৃথিবীতে আরও বিভিন্ন রঙের বক রয়েছে। যা দৃশ্যকল্প-২ এ বর্ণিত অনুমানে বিবেচনা করা হয়নি। তাই এটি একটি অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। পরিশেষে বলা যায়, দৃশ্যকল্প-১ এ শুধু অনুকূল দৃষ্টান্তের আলোকেই বলা হয়েছে 'বক হয় সাদা'। এ কারণেই এই দৃষ্টান্তটি অবৈজ্ঞানিক আরোহ হিসেবে পরিগণিত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ কোন প্রকাশের আরোহ অনুমানকে ইঙ্গিত করেছে? বিশ্লেষণ করো।
উদ্দীপক
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর