যুক্তি-৩ এ কোন প্রকার অনুমানের নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: যুক্তি-৩ এ অবরোহ অনুমানের নির্দেশ করে।যে অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে কোনো ক্রমেই বেশি ব্যাপক হতে পারে না তাকে অবরোহ অনুমান (Deductive Inference) বলে। এ অনুমানে সার্বিক থেকে বিশেষে গমন করা হয়। অর্থাৎ এ অনুমানের গতি নিম্নমুখী। যেমন- সকল মানুষ হয় মরণশীল। সকল কবি হয় মানুষ। অতএব, সকল কবি হয় মরণশীল।উদ্দীপকের যুক্তি-৩ এ বর্ণিত, 'সকল ফুল হয় সুন্দর। গোলাপ হয় একটি ফুল। অতএব, গোলাপ ফুল হয় সুন্দর।' এখানে সার্বিক বিষয় থেকে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে যুক্তি-৩ এ অবরোহ অনুমানের চিত্র ফুটে উঠেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
যুক্তি-৩ এ কোন প্রকার অনুমানের নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর