যুক্তি-১ এবং ২ এ নির্দেশিত বিষয় দুটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: যুক্তি-১ এবং ২ এ যথাক্রমে সাধু সাদৃশ্যানুমান, এবং অসাধু সাদৃশ্যানুমান নির্দেশ করে। উক্ত নির্দেশিত সাদৃশ্যানুমানের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো-যুক্তি-১ এ বর্ণিত, 'মানুষের মত গাছেরও বংশ বৃদ্ধি আছে। মানুষের প্রাণ আছে। সুতরাং গাছেরও প্রাণ আছে।' এখানে মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয়ের সাদৃশ্য অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ কারণে এটি সাধু সাদৃশ্যানুমানের দৃষ্টান্ত। কারণ যে সাদৃশ্যানুমানে আশ্রয়বাক্যের মৌলিক, গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয়ের সাদৃশ্য বা মিল অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। মৌলিক ও গুরুত্বপূর্ণ সাদৃশ্য নির্ভর হওয়ার কারণে এরূপ সাদৃশ্যানুমানে কার্যকারণ নীতির উপস্থিতি লক্ষ করা যায়। তাই সাধু সাদৃশ্যানুমানের মূল্য ও গুরুত্ব অনেক বেশি।অন্যদিকে, যুক্তি-২ এ বর্ণিত, 'মানুষের মত রেডিও হাসে, কাঁদে এবং গান গায়। মানুষের প্রাণ আছে। সুতরাং রেডিওরও প্রাণ আছে।' এখানে অমৌলিক, গুরুত্বহীন ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। এ কারণে এটি অসাধু সাদৃশ্যানুমানের দৃষ্টান্ত। কারণ যে সাদৃশ্যানুমানে আশ্রয়বাক্যের অমৌলিক, গুরুত্বহীন ও অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। এ অনুমানে সাদৃশ্যের বিষয়গুলো বাহ্যিক, গুরুত্বহীন ও অজ্ঞাত হওয়ায় অনুপপত্তি বা যুক্তিদোষ ঘটে। এ কারণে এটি একটি লৌকিক প্রক্রিয়া।পরিশেষে বলা যায়, অসাধু সাদৃশ্যানুমান প্রক্রিয়া ভ্রান্ত হলেও সাধু সাদৃশ্যানুমান নতুন তথ্য ও সত্য আবিষ্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
যুক্তি-১ এবং ২ এ নির্দেশিত বিষয় দুটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো।
উদ্দীপক
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর