উদ্দীপকে কেয়ার বক্তব্যে আরোহের যে প্রকারের প্রতিফলন ঘটেছে তার মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে কেয়ার বক্তব্যে অবৈজ্ঞানিক আরোহের প্রতিফলন ঘটেছে। যে আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বা প্রতিকূল দৃষ্টান্তবিহীন অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। উদ্দীপকে বর্ণিত ঘটনায়, কেয়া বলে, 'আমি এ যাবৎ যত ল্যাংড়া আম খেয়েছি সবগুলো আমই মিষ্টি ছিল। সুতরাং সকল ল্যাংড়া আমই মিষ্টি।' এই দৃষ্টান্তে কেয়া শুধু অনুরূপ দৃষ্টান্তের আলোকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাই এটি অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। অবৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে এবং প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর ভিত্তি করেই সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। তাই এ প্রকার অবৈজ্ঞানিক আরোহের মূল্য ও গুরুত্ব অপরিসীম। অবৈজ্ঞানিক আরোহ কার্যকারণ সম্পর্ক ব্যতীত শুধু প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর ভিত্তি করে কতিপয় অনুকূল দৃষ্টান্তের আলোকে সম্ভাব্য সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। তাই ব্রিটিশ যুক্তিবিদ ফ্রান্সিস বেকন অবৈজ্ঞানিক আরোহকে শিশুসুলভ ক্রিয়া বলে অভিহিত করেছেন।উল্লেখিত আলোচনার ভিত্তিতে বলা যায় যে, অবৈজ্ঞানিক আরোহ সুনিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে না পারলেও এ আরোহ একেবারে মূল্যহীন- এ কথা বলা অবান্তর।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কেয়ার বক্তব্যে আরোহের যে প্রকারের প্রতিফলন ঘটেছে তার মূল্য…
উদ্দীপক
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর