উদ্দীপকে বাবার ধারণা পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করে?
উত্তর: উদ্দীপকে বাবার ধারণা পাঠ্যবইয়ের সাদৃশ্যানুমানের বিষয়কে নির্দেশ করে। দুটি বস্তু বা ঘটনার মধ্যে কতিপয় সাদৃশ্যের ভিত্তিতে অনুমান করা হয় যে, তাদের একটি বিশেষ কোনো গুণের অধিকারী হলে অন্যটিও ঐ গুণের অধিকারী হবে- এরূপ অনুমান প্রক্রিয়াকে সাদৃশ্যানুমান বলে। যেমন-পৃথিবী ও মঙ্গল উভয় গ্রহে মাটি, পানি, বায়ু ও নাতিশীতোষ্ণ আবহাওয়া আছে। পৃথিবীতে জীব বাস করে। অতএব, মঙ্গল গ্রহেও জীব বাস করে। এভাবে সাদৃশ্যনুমানে দুটি বস্তু বা ঘটনার মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য দেখানো হয়। উদ্দীপকে বর্ণিত ঘটনায় আলাল ও দুলাল দুই ভাইয়ের মধ্যে বাহ্যিক মিল রয়েছে। এমতাবস্থায় আলাল বিকেএসপিতে ভর্তির সুযোগ পায়। এ ঘটনার প্রেক্ষাপটে তাদের বাবা অনুমান করেন, দুলালও আগামী বছর বিকেএসপিতে ভর্তি হওয়ার সুযোগ পাবে। অর্থাৎ সাদৃশ্যের ভিত্তিতে তিনি ধারণা করেছেন। এ কারণে তার ধারণা সাদৃশ্যানুমানের সাথে সঙ্গতিপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বাবার ধারণা পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করে?
উদ্দীপক
সিলেট সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর