দৃশ্যকল্প-২ এ কোন ধরনের আরোহের প্রতিফলন হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ বৈজ্ঞানিক, আরোহের প্রতিফলন ঘটেছে। কেননা বৈজ্ঞানিক আরোহে যে প্রক্রিয়ায় সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় এখানে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।প্রকৃত আরোহের শ্রেণিবিভাগগুলোর মধ্যে প্রথমটি হলো বৈজ্ঞানিক আরোহ। এখানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম উভয়ই বিদ্যমান থাকে। তাই বলা যায়, যে আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-২-এ আজাদ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাই দৃশ্যকল্প-২-এর মাধ্যমে বৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে। বৈজ্ঞানিক আরোহ প্রকৃত আরোহ বিধায় এখানে আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। এখানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়। এ আরোহের সিদ্ধান্তে নতুনত্ব থাকে। এখানে অনুকূল ও প্রতিকূল উভয় প্রকার দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। এই প্রকার আরোহে ঘটনার প্রাসঙ্গিকতা বিচার করা হয় এবং অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দেওয়া হয়। এছাড়া কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে বিধায় বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তের নিশ্চয়তা দেওয় যায়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ কোন ধরনের আরোহের প্রতিফলন হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর