দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ যে আরোহের প্রতিফলন ঘটেছে তাদের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ পূর্ণাঙ্গ আরোহ এবং দৃশ্যকল্প-২ এ বৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। নিচে উভয় আরোহের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হলো-পূর্ণাঙ্গ আরোহ ও বৈজ্ঞানিক আরোহ উভয়ই বাস্তব ঘটনার পর্যবেক্ষণ ও নিরীক্ষণভিত্তিক অনুমান। উভয় অনুমানেই আশ্রয়বাক্যগুলো বিষয়ভিত্তিক ও বস্তুনিষ্ঠ। এরূপ সাদৃশ্যের পাশাপাশি আবার বিভিন্ন বৈসাদৃশ্যও পরিলক্ষিত হয়। বৈজ্ঞানিক আরোহে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে। এ কারণে বৈজ্ঞানিক আরোহকে প্রকৃত আরোহ বলে। কিন্তু পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকার জন্য পূর্ণাঙ্গ আরোহকে অপ্রকৃত আরোহ বলা হয়। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত একটি সার্বিক যুক্তিবাক্য। কিন্তু পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্ত দেখতেই শুধু সার্বিক যুক্তিবাক্যের মত। আসলে সেটি সার্বিক যুক্তিবাক্য নয়। বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নিয়মের ওপর নির্ভরশীল। এতে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে ঘটনাবলিকে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দুটি ঘটনার মধ্যে একটি কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা হয়। কিন্তু পূর্ণাঙ্গ আরোহ কার্যকারণ নিয়মের ওপর নির্ভরশীল নয়। এতে দৃষ্টান্ত গণনার মাধ্যমে সরাসরি সিদ্ধান্তে গমন করা হয়।সুতরাং বলা যায়, পূর্ণাঙ্গ আরোহ ও বৈজ্ঞানিক আরোহের মধ্যে কিছু বিষয়ে সাদৃশ্য থাকলেও উভয়ই ভিন্ন আরোহ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ যে আরোহের প্রতিফলন ঘটেছে তাদের পারস্পরি…
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর