উদ্দীপকের আরোহানুমানটিকে কি যথার্থ আরোহ বলা যায়? এ সম্পর্কে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে প্রতিফলিত পূর্ণাঙ্গ আরোহ যথার্থ আরোহ নয়।পূর্ণাঙ্গ আরোহের অন্তর্গত প্রতিটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বস্তুত আরোহ অনুমানের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লম্ফের (জানা থেকে অজানায় যাওয়া) উপস্থিতি। কিন্তু পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ অনুপস্থিত থাকে। এ কারণে পূর্ণাঙ্গ আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না। পূর্ণাঙ্গ আরোহ সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে বলে এর সিদ্ধান্তকে যথার্থ অর্থে সার্বিক বলা যায় না। কারণ এর সিদ্ধান্ত কতকগুলো বিশেষ দৃষ্টান্তের সমষ্টি। এরূপ দৃষ্টান্তে, জানা থেকে অজানায় যাওয়া হয়নি বরং জানা বিষয়ের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে বিভিন্ন যুক্তিবিদ পূর্ণাঙ্গ আরোহকে নিছক জ্ঞাত ঘটনাবলির সংক্ষিপ্ত সমষ্টিকরণ বলে দাবি করেন।তাই উল্লেখিত আলোচনার প্রেক্ষাপটে বলা যায়, পূর্ণাঙ্গ আরোহ হলো অপ্রকৃত আরোহ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আরোহানুমানটিকে কি যথার্থ আরোহ বলা যায়? এ সম্পর্কে তোমার ম…
উদ্দীপক
সিলেট সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর