প্রকৃত আরোহের দৃষ্টিকোণ থেকে উদ্দীপক-১ ও উদ্দীপক-২ এর তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত উদ্দীপক-১ বৈজ্ঞানিক আরোহ এবং উদ্দীপক-২ অবৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে। প্রকৃত আরোহের দৃষ্টিকোণ থেকে নিচে এ দুই অরোহের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- উদ্দীপক-১ এ বর্ণিত, 'আম, জাম, বেল ইত্যাদি উঁচু গাছের ফল যখন পাকে তখন মাটিতে পড়ে। অতএব সকল উঁচু গাছের ফলই যখন পাকে তখন মাটিতে পড়ে।' এই দৃষ্টান্তে নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এটি বৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। এ আরোহের সিদ্ধান্ত নিশ্চিত হয়। অন্যদিকে, উদ্দীপক-২ এ কেবল অনুকূল অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এটি অবৈজ্ঞানিক আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ। এই আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য হয়।বৈজ্ঞানিক আরোহে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেক্ষেত্রে সদর্থক ও নঞর্থক উভয় দৃষ্টান্ত পর্যবেক্ষণ ও পরীক্ষণ করা হয়। তাই এ অনুমানের সিদ্ধান্ত বাস্তবতার সাথে সাদৃশ্যপূর্ণ হয়। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহে দৃষ্টান্তের সংখ্যার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এ অনুমানে সদর্থক দৃষ্টান্তকে বেশি গুরুত্ব দেওয়া হলেও নঞর্থক দৃষ্টান্তকে একেবারেই গুরুত্ব দেওয়া হয় না। তাই অনেক ক্ষেত্রেই অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তের সাথে বাস্তবতার কোনো মিল থাকে না।পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ উভয়ই প্রকৃত আরোহের শ্রেণিবিভাগ হলেও এদের মধ্যে পদ্ধতিগত ও গ্রহণযোগ্যতার ক্ষেত্রে ভিন্নতা বিদ্যমান। এ কারণেই উদ্দীপক-১ ও উদ্দীপক-২ এর মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
প্রকৃত আরোহের দৃষ্টিকোণ থেকে উদ্দীপক-১ ও উদ্দীপক-২ এর তুলনামূলক বিশ…
উদ্দীপক
সিলেট সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর