দৃশ্যকল্প-২ এ কোন ধরনের সাদৃশ্যানুমান প্রকাশিত হয়েছে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ অসাধু সাদৃশ্যানুমান প্রকাশিত হয়েছে। কেননা এখানে দুটি বিষয়ের মধ্যে অমৌলিক ও বাহ্যিকে সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। সাদৃশ্যানুমানের দুটি প্রকারভেদের মধ্যে একটি হলো অসাধু সাদৃশ্যানুমান। যে সাদৃশ্যানুমানের ক্ষেত্রে অমৌলিক, গুরুত্বহীন অপ্রাসঙ্গিক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। এই জাতীয় সাদৃশ্যানুমানে বিবেচ্য বিষয়সমূহের সাথে সিদ্ধান্তের তেমন কোনো সম্পর্ক থাকে না। অসাধু সাদৃশ্যানুমানে গুরুত্বহীন অপ্রাসঙ্গিক বিষয়কে সাদৃশ্যের ভিত্তি হিসেবে - ধরা হয় বলে এতে কার্যকারণ সম্পর্কের কোনো প্রভাব থাকে না। যার জন্য সিদ্ধান্ত ও আশ্রয়বাক্যের মধ্যে অসংগতি লক্ষ করা যায়। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ চাঁদ এবং সূর্যের মধ্যে কতিপয় অমৌলিক ও বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে, সূর্যের মতো চাঁদেরও নিজস্ব আলো আছে। এখানে সূর্য ও চাঁদের মধ্যে গুরুত্বহীন সাদৃশ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে অমৌলিক বিষয়কে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত অনুমান করা হয়েছে যাতে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। তাই দৃশ্যকল্প-২ এর ধারণাটি ত্রুটিপূর্ণ এবং অবৈধ, অসাধু সাদৃশ্যানুমান।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ কোন ধরনের সাদৃশ্যানুমান প্রকাশিত হয়েছে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর