সাদৃশ্যানুমানের আলোকে দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর পার্থক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ সাধু সাদৃশ্যানুমান এবং দৃশ্যকল্প-২ এ অসাধু সাদৃশ্যানুমান নির্দেশ করছে। সাধু সাদৃশ্যানুমান ও অসাধু সাদৃশ্যানুমানের মধ্যে পার্থক্য নিচে আলোচনা করা হলো- ১. যে সাদৃশ্যানুমানে মৌলিক, গুরুত্বপূর্ণ ও অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। অপরপক্ষে, যে সাদৃশ্যানুমানে অমৌলিক, বাহ্যিক ও অপ্রাসঙ্গিক বিষয়ের সাদৃশ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অসাধু সাদৃশ্যানুমান বলে। ২. সাধু সাদৃশ্যানুমানের ক্ষেত্রে আশ্রয়বাক্যের তুলনায় সিদ্ধান্তে আরোপিত গুণের পরিমাণ অধিক হয় না। পক্ষান্তরে অসাধু সাদৃশ্যানুমানের ক্ষেত্রে আশ্রয়বাক্যের তুলনায় সিদ্ধান্তের আরোপিত গুণের পরিমাণ অধিক হতে পারে। ৩. সাধু সাদৃশ্যানুমানের ক্ষেত্রে সিদ্ধান্ত কেবল অধিক সম্ভাব্যই নয়, বরং প্রায় নিশ্চিত হতে পারে। পক্ষান্তরে, অসাধু সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত 'কেবল কম সম্ভাব্যই নয় বরং ভ্রান্তও হয়ে থাকে। কেননা অসাধু সাদৃশ্যানুমান এক ধরনের অনুপপত্তি। ৪. সাধু সাদৃশ্যানুমানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাদৃশ্য বিবেচনা করা হয়। পক্ষান্তরে, অসাধু সাদৃশ্যানুমানের ক্ষেত্রে গুরুত্বহীন সাদৃশ্য বিবেচনা করা হয়। ৫. সাধু সাদৃশ্যানুমানের সিদ্ধান্তের মূল্য ও গুরুত্ব অধিক। পক্ষান্তরে, অসাধু সাদৃশ্যানুমানের সিদ্ধান্তের কোনো মূল্যই নেই। পরিশেষে বলা যায়, সাধু ও অসাধু সাদৃশ্যানুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে উভয় প্রকার সাদৃশ্যানুমানের মধ্যে সাধু সাদৃশ্যানুমানের অনেক মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। তাই সাধু সাদৃশ্যানুমানই বেশি গুরুত্বপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
সাদৃশ্যানুমানের আলোকে দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর পার্থক আলোচনা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর