উদ্দীপকের 'খ'-এর প্রকৃতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'খ' এ আরোহাত্মক উল্লম্ফনের অনুপস্থিতি উল্লেখ করা হয়েছে। এটি আরোহের প্রকারভেদ অপ্রকৃত আরোহের অন্যতম বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে। তাই 'খ'-এর বিষয়টি একটি অপ্রকৃত আরোহ। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ সম্পর্ক- এ দুটি অনুমানের ওপর আরোহ অনুমান প্রতিষ্ঠিত। অর্থাৎ আরোহ অনুমানে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সে সিদ্ধান্ত অনুমান করা হয়। এক্ষেত্রে জানা থেকে অজানায়, জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করার মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হয়। আরোহ অনুমানে যে প্রক্রিয়ায় জ্ঞাত থেকে অজ্ঞাতে অথবা বিশেষ থেকে সার্বিকে পদার্পণ করা হয় তাকে আরোহাত্মক উল্লম্ফন বলে। আরোহাত্মক উল্লম্ফন হচ্ছে আরোহের প্রাণ। তাই যে আরোহ অনুমানে আরোহাত্মক উল্লম্ফন অনুপস্থিত থাকে তাকে প্রকৃত আরোহ বলা যায় না। আরও স্পষ্টভাবে বলা যায়, যে অনুমান বা যুক্তিপদ্ধতি আপাতদৃষ্টিতে অনেকটা আরোহের মতো কিন্তু আরোহের মূল বৈশিষ্ট্য হিসেবে এ অনুমানে আরোহাত্মক লম্ফ উপস্থিত থাকে না তাকে অপ্রকৃত আরোহ অনুমান বলে। উদ্দীপকের 'খ' চিহ্নে আরোহাত্মক উল্লম্ফনের অনুপস্থিতি উল্লেখ রয়েছে। যেহেতু 'খ' চিহ্নে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন অনুপস্থিত, তাই 'খ' চিহ্নে অপ্রকৃত আরোহ নির্দেশ করেছে। অপ্রকৃত আরোহকে তথাকথিত আরোহও বলা হয়। সুতরাং যে আরোহ অনুমানে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন উপস্থিত থাকে না তাকে অপ্রকৃত আরোহ বলে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের 'খ'-এর প্রকৃতি ব্যাখ্যা কর।
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর