উদ্দীপকে বর্ণিত বিষয়ের সঙ্গে পাঠ্যপুস্তকের কোন বিষয়ের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিষয়ের সঙ্গে পাঠ্যপুস্তকের পূর্ণাঙ্গ আরোহের মিল রয়েছে। কেননা এখানে প্রত্যেকটি দৃষ্টান্ত পরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে আরোহ অনুমানে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহাত্মক লক্ষ বিদ্যমান থাকে না তাকে অপ্রকৃত আরোহ বলে। অপ্রকৃত আরোহ তিন প্রকার। এর মধ্যে একটি হলো পূর্ণাঙ্গ আরোহ। কোনো তথাকথিত সার্বিক যুক্তিবাক্যের অন্তর্গত প্রতিটি দৃষ্টান্ত পরীক্ষার পর সেই সার্বিক যুক্তিবাক্যটি স্থাপন করার পদ্ধতিকে পূর্ণাঙ্গ আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহে একটি ক্ষুদ্র সমষ্টির অন্তর্গত প্রত্যেকটি দৃষ্টান্ত পৃথক পৃথকভাবে পরীক্ষা করে যদি দেখা যায়, যা দৃষ্টান্তের কোনো একটির সাথে সত্য তা সবার ক্ষেত্রে সত্য হবে। পূর্ণাঙ্গ আরোহে কোনো বিষয়ের সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বলে একে পূর্ণ গণনামূলক আরোহ বলে। তাই পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্ত সবসময় সত্য হয়। উদ্দীপকের মাহিন সেল্কের ৫০টি বইয়ের প্রত্যেকটি আলাদা আলাদাভাবে পর্যবেক্ষণ করে দেখে, বইগুলোর সবই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটি একটি পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত। কেননা এখানে সব দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়েছে। সুতরাং উদ্দীপকে বর্ণিত বিষয়ের সঙ্গে পাঠ্যপুস্তকের পূর্ণাঙ্গ আরোহের মিল রয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিষয়ের সঙ্গে পাঠ্যপুস্তকের কোন বিষয়ের মিল রয়েছে? ব্…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর