শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর: এ উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি হলো পূর্ণাঙ্গ আরোহ। কারণ এখানে প্রত্যেকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়েছে। পূর্ণাঙ্গ আরোহের যথার্থতা নিচে মূল্যায়ন করা হলো- ১. পূর্ণাঙ্গ আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না। যার কারণে এ প্রকার আরোহে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা যায় না। এ আরোহে জানা সত্যই সার্বিক যুক্তিবাক্যের আকারে প্রকাশ করা হয়। এটি আরোহের কোনো পরিচয় বহন করে না। ২. প্রকৃত আরোহের সিদ্ধান্তটি একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্যের আকারে থাকে। কিন্তু পূর্ণাঙ্গ আরোহের যে সিদ্ধান্ত তা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য নয়। কেননা এখানে কোনো অনুমান নেই এবং এখানে কয়েকটি জানা দৃষ্টান্তকে সার্বিক বাক্যের আকারে প্রকাশ করার চেষ্টা করা হয়, যা সংশ্লেষক নয়। এ বাক্যের মধ্যে নতুন কোনো তথ্য প্রকাশিত হয় না। ৩. পূর্ণাঙ্গ আরোহে অনুমানের কোনো অবকাশ থাকে না। কেননা এখানে জানা বিষয় থেকে অজানা বিষয়ে গমন করা হয়। এখানে কতকগুলো দৃষ্টান্ত সম্পর্কে অবগত হওয়ার পর ওই দৃষ্টান্তগুলো সম্পর্কেই সিদ্ধান্ত প্রকাশ করা হয়, যা কোনো অনুমান নয়। তাই এটিকে প্রকৃত আরোহানুমান বলা যায় না। ৪. পূর্ণাঙ্গ আরোহে জ্ঞানের ক্ষেত্রে কোনো অগ্রগতি নেই। কেননা এখানে নতুন জ্ঞানের কোনো সংযোগ নেই। এটি কতকগুলো পর্যবেক্ষণকৃত দৃষ্টান্তের যোগফল মাত্র। তাই এখানে নতুন কোনো বিষয় প্রকাশিত হয় না। এজন্য এ প্রকার আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না। তাই বলা যায়, পূর্ণাঙ্গ আরোহের মধ্যে আরোহের অনেক মৌলিক ও পুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান থাকে না। যার কারণে এ প্রকার আরোহযথার্থ আরোহ হতে পারে না।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির যথার্থতা মূল্যায়ন কর।

উদ্দীপক

মাহিন একে একে একটি সেল্কের বই পর্যবেক্ষণ করতে লাগল। সেখানে ৫০টি বই আছে। বইগুলোর সবগুলোই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।

Rajshahi · 2025

উত্তর

যেসব আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে তাকে প্রকত আরোহ বলে।

উত্তর

যে আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। এই প্রকার আরোহে অনুকূল ও প্রতিকূল উভয় প্রকার দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। এখানে পরিবেশ পরিবর্তনের মাধ্যমে দৃষ্টান্তসমূহ পরীক্ষা করে অপ্রাসঙ্গিক বিষয়গুলো বর্জন করা হয়। এছাড়া কার্যকারণ সম্পর্কের ওপর নির্ভর করে সিন্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বিধায় বৈজ্ঞানিক আরোহের মাধ্যমে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত বিষয়ের সঙ্গে পাঠ্যপুস্তকের পূর্ণাঙ্গ আরোহের মিল রয়েছে। কেননা এখানে প্রত্যেকটি দৃষ্টান্ত পরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে আরোহ অনুমানে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহাত্মক লক্ষ বিদ্যমান থাকে না তাকে অপ্রকৃত আরোহ বলে। অপ্রকৃত আরোহ তিন প্রকার। এর মধ্যে একটি হলো পূর্ণাঙ্গ আরোহ। কোনো তথাকথিত সার্বিক যুক্তিবাক্যের অন্তর্গত প্রতিটি দৃষ্টান্ত পরীক্ষার পর সেই সার্বিক যুক্তিবাক্যটি স্থাপন করার পদ্ধতিকে পূর্ণাঙ্গ আরোহ বলে। পূর্ণাঙ্গ আরোহে একটি ক্ষুদ্র সমষ্টির অন্তর্গত প্রত্যেকটি দৃষ্টান্ত পৃথক পৃথকভাবে পরীক্ষা করে যদি দেখা যায়, যা দৃষ্টান্তের কোনো একটির সাথে সত্য তা সবার ক্ষেত্রে সত্য হবে। পূর্ণাঙ্গ আরোহে কোনো বিষয়ের সকল দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বলে একে পূর্ণ গণনামূলক আরোহ বলে। তাই পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্ত সবসময় সত্য হয়। উদ্দীপকের মাহিন সেল্কের ৫০টি বইয়ের প্রত্যেকটি আলাদা আলাদাভাবে পর্যবেক্ষণ করে দেখে, বইগুলোর সবই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটি একটি পূর্ণাঙ্গ আরোহের দৃষ্টান্ত। কেননা এখানে সব দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়েছে। সুতরাং উদ্দীপকে বর্ণিত বিষয়ের সঙ্গে পাঠ্যপুস্তকের পূর্ণাঙ্গ আরোহের মিল রয়েছে।

উত্তর

এ উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি হলো পূর্ণাঙ্গ আরোহ। কারণ এখানে প্রত্যেকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়েছে। পূর্ণাঙ্গ আরোহের যথার্থতা নিচে মূল্যায়ন করা হলো- ১. পূর্ণাঙ্গ আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না। যার কারণে এ প্রকার আরোহে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা যায় না। এ আরোহে জানা সত্যই সার্বিক যুক্তিবাক্যের আকারে প্রকাশ করা হয়। এটি আরোহের কোনো পরিচয় বহন করে না। ২. প্রকৃত আরোহের সিদ্ধান্তটি একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্যের আকারে থাকে। কিন্তু পূর্ণাঙ্গ আরোহের যে সিদ্ধান্ত তা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য নয়। কেননা এখানে কোনো অনুমান নেই এবং এখানে কয়েকটি জানা দৃষ্টান্তকে সার্বিক বাক্যের আকারে প্রকাশ করার চেষ্টা করা হয়, যা সংশ্লেষক নয়। এ বাক্যের মধ্যে নতুন কোনো তথ্য প্রকাশিত হয় না। ৩. পূর্ণাঙ্গ আরোহে অনুমানের কোনো অবকাশ থাকে না। কেননা এখানে জানা বিষয় থেকে অজানা বিষয়ে গমন করা হয়। এখানে কতকগুলো দৃষ্টান্ত সম্পর্কে অবগত হওয়ার পর ওই দৃষ্টান্তগুলো সম্পর্কেই সিদ্ধান্ত প্রকাশ করা হয়, যা কোনো অনুমান নয়। তাই এটিকে প্রকৃত আরোহানুমান বলা যায় না। ৪. পূর্ণাঙ্গ আরোহে জ্ঞানের ক্ষেত্রে কোনো অগ্রগতি নেই। কেননা এখানে নতুন জ্ঞানের কোনো সংযোগ নেই। এটি কতকগুলো পর্যবেক্ষণকৃত দৃষ্টান্তের যোগফল মাত্র। তাই এখানে নতুন কোনো বিষয় প্রকাশিত হয় না। এজন্য এ প্রকার আরোহকে প্রকৃত আরোহ বলা যায় না। তাই বলা যায়, পূর্ণাঙ্গ আরোহের মধ্যে আরোহের অনেক মৌলিক ও পুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান থাকে না। যার কারণে এ প্রকার আরোহযথার্থ আরোহ হতে পারে না।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।