দৃষ্টান্ত-১ এ কোন ধরনের আরোহ অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ সাদৃশ্যানুমানের প্রকারভেদ সাধু সাদৃশ্যানুমান নির্দেশ করে। দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে যদি সাদৃশ্য লক্ষ করে অনুমান করা যায় যে, তাদের একটি কোনো বিশেষ গুণের অধিকারী হলে অপরটিও ওই বিশেষ গুণের অধিকারী হবে। এরূপ অনুমানকে সাদৃশ্যানুমান বলে। সাদৃশ্যানুমান দুই প্রকার। এর মধ্যে একটি হলো সাধু সাদৃশ্যানুমান। যে সাদৃশ্যানুমানের ক্ষেত্রে মৌলিক, গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক অন্তর্নিহিত ও অধিক সংখ্যক সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয়, তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ উভচর প্রাণী ও মাছের মধ্যে কতিপয় মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ের সাদৃশ্য বিবেচনা করে উভচর প্রাণীর মতো মাছেরও ইন্দ্রিয়ানুভূতি আছে বলে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই দৃষ্টান্ত-১ এ সাধু সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। এই প্রকার সাদৃশ্যানুমানে সাদৃশ্যের পরিমাণ বেশি। তাই এর সিদ্ধান্ত সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুতরাং উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ সাধু সাদৃশ্যানুমানকে নির্দেশ করে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এ কোন ধরনের আরোহ অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর