দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ নির্দেশিত আরোহের মধ্যে পার্থক্য দেখাও।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২-এর মাধ্যমে যথাক্রমে বৈজ্ঞানিক আরোহ ও অবৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে। এই দুই। প্রকার আরোহের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। দৃশ্যকল্প-১ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে সার্বিক সংশ্লেষক 'সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই দৃশ্যকল্প-১-এর মাধ্যমে বৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে। কেননা যে আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। এই প্রকার আরোহে অনুকূল ও প্রতিকূল উভয় প্রকার দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। এখানে বিশেষ ঘটনার প্রাসঙ্গিকতা বিবেচনা করে অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দেওয়া হয়। এই প্রকার আরোহে দৃষ্টান্তের মানের ওপর গুরুত্ব প্রদান করা হয়। আর কার্যকারণ সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত বলে বৈজ্ঞানিক আরোহের মাধ্যমে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়। বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে এই প্রকার আরোহ অপরিহার্য ভূমিকা পালন করে। কেননা বিভিন্ন প্রকার বৈজ্ঞানিক গবেষণা বৈজ্ঞানিক আরোহের ওপর প্রতিষ্ঠিত। তাই বৈজ্ঞানিক আরোহ গ্রহণযোগ্য যথার্থ আরোহ। অপরদিকে, দৃশ্যকল্প-২ এর মাধ্যমে অবৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে। এখানে কেবল অনুকূল দৃষ্টান্তের অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। আর যে আরোহে অনুকূল দৃষ্টান্তের অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। অবৈজ্ঞানিক আরোহে প্রতিকূল দৃষ্টান্ত বিবেচনা করা হয় না। এখানে ঘটনার প্রাসঙ্গিকতা বিচার করে অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দেওয়া হয় না। এখানে কেবল দৃষ্টান্তের সংখ্যার ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া কার্যকারণ সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত নয় বিধায় অবৈজ্ঞানিক আরোহের মাধ্যমে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায় না। কেননা কোনো একটি প্রতিকূল দৃষ্টান্ত পাওয়া গেলে সমগ্র সিদ্ধান্তটি ভ্রান্ত হয়ে যায়। তাই এ প্রক্রিয়া কোনো যথার্থ প্রয়োগযোগ্য ও বৈজ্ঞানিক প্রক্রিয়া নয়। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। আর উভয় প্রকার আরোহের মধ্যে বৈজ্ঞানিক আরোহ বেশি গুরুত্বপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ নির্দেশিত আরোহের মধ্যে পার্থক্য দেখাও।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর