উদ্দীপকে 'B [গণিত] ও 'C [গণিত] দিয়ে কী নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে B চিহ্নিত স্থানে প্রকৃত আরোহ ও C চিহ্নিত স্থানে অপ্রকৃত আরোহ নির্দেশ করা হয়েছে। কেননা এ দুটি আরোহ অনুমানের প্রকারভেদ। উদ্দীপকের 'B [গণিত] চিহ্নিত স্থানে প্রকৃত আরোহকে নির্দেশ করে। কেননা আমরা জানি, আরোহ অনুমান দুই প্রকার। যথা- প্রকৃত আরোহ ও অপ্রকৃত আরোহ। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ সম্পর্ক এ দুটি অনুমানের ওপর আরোহ অনুমান প্রতিষ্ঠিত। আরও স্পষ্টভাবে বলা যায়, আরোহ অনুমানে আমরা কয়েকটি বিশেষ উদাহরণ পর্যবেক্ষণ করে যে জ্ঞান অর্জন করি তার ভিত্তিতে একটি সিদ্ধান্ত অনুমান করি। আরোহ অনুমানের মূল বৈশিষ্ট্য হলো আরোহমূলক লম্ফ, যা জ্ঞাত থেকে অজ্ঞাতে গমনে সাহায্য করে। তাই বলা যায়, যেসব আরোহ অনুমানে জ্ঞাত থেকে অজ্ঞাতে উত্তরণ এবং আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে তাকে প্রকৃত আরোহ বলা হয়। উদ্দীপকের C চিহ্নিত স্থানে অপ্রকৃত আরোহকে নির্দেশ করে। অপ্রকৃত আরোহ অনুমানের একটি প্রকারভেদ। যে অনুমান বা যুক্তিপদ্ধতি আপাতদৃষ্টিতে অনেকটা আরোহের মতো কিন্তু আরোহের মূল বৈশিষ্ট্য হিসেবে এ অনুমানে আরোহাত্মক লম্ফ উপস্থিত থাকে না তাকে অপ্রকৃত আরোহ বলে। অপ্রকৃত আরোহ জ্ঞাত থেকে অজ্ঞাতে উত্তরণের কোনো সুযোগ নেই। তাই একে তথাকথিত 'অসংগত আরোহও বলা হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'B ও 'C দিয়ে কী নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর