যুক্তি-২ এর যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের যুক্তি-২ এ অবৈজ্ঞানিক আরোহ প্রতিফলিত হয়েছে। কারণ এখানে কোনো কার্যকারণ সম্পর্ক ছাড়া কেবল অবাধ অভিজ্ঞতার ওপর নির্ভর করে সিদ্ধান্ত অনুমান করা হয়েছে। যুক্তি-২ এ বিশেষ বিশেষ দৃষ্টান্তের অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত স্থাপন করায় অবৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে। যে আরোহ প্রক্রিয়ার কোনো কার্যকারণ সম্পর্ক নির্ণয় না করে শুধু অবাধ ও ব্যতিক্রমহীন অভিজ্ঞতার ওপর নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা হয় তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। এ ধরনের আরোহের মূলকথা হলো- এক ধরনের ঘটনা সবসময় ঘটতে দেখা যায়, এর বিপরীত বা ব্যতিক্রম কোনো ঘটনা কখনো চোখে পড়েনি। সুতরাং একই ঘটনা বারবার ঘটায়। অর্থাৎ অবৈজ্ঞানিক আরোহ কেবল অনুকূল দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বলে প্রতিকূল দৃষ্টান্তের সম্ভাবনা বিরাজ করে। যার কারণে একটি প্রতিকূল দৃষ্টান্ত পাওয়া গেলেও সমগ্র সিদ্ধান্ত ভ্রান্ত বলে প্রমাণিত হয়।উদ্দীপকে এ পর্যন্ত যত পাখি দেখেছে তারা সবাই উড়তে পারে দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সকল পাখি উড়তে পারে। এখানে পাখি উড়তে পারার অভিজ্ঞতা ছিল অবাধ ও ব্যতিক্রমহীন। তাই এটি অবৈজ্ঞানিক আরোহ। অবৈজ্ঞানিক আরোহে কোনো কার্যকারণ সম্পর্ক ছাড়া সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বলে এর সিদ্ধান্ত নিশ্চিত না হয়ে সম্ভাব্য হয়ে থাকে। এদিক থেকে বিচার করলে অবৈজ্ঞানিক আরোহ যথার্থ আরোহ নয়। তবে আরোহ অনুমানে এর গুরুত্ব অপরিসীম।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
যুক্তি-২ এর যথার্থতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর