দৃষ্টান্ত-ক এ যে আরোহের প্রতিফলন ঘটেছে তার বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-ক এ প্রকৃত আরোহের প্রকারভেদ বৈজ্ঞানিক আরোহের নির্দেশ পাওয়া যায়। নিচে বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য আলোচনা করা হলো- ১. বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। যার ফলে এই আরোহের সিদ্ধান্তের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করে এবং নতুন তথ্য প্রদান করে। ২. বৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। ৩. বৈজ্ঞানিক আরোহ এক প্রকার প্রকৃত আরোহ বিষয়ে এর মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান মাধ্যমে নতুন তথ্য প্রদান করে থাকে। তাই বৈজ্ঞানিক, আরোহ জ্ঞাত থেকে অজ্ঞাতে উত্তরণের মাধ্যমে নতুন তথ্য প্রদান করে। ৪. বৈজ্ঞানিক আরোহে পরিবেশ পরিবর্তনের মাধ্যমে গৃহীত দৃষ্টান্তগুলোকে বিশেষভাবে পরীক্ষা করে। এর ফলে অপ্রয়োজনীয় বিষয়গুলো বাদ পড়ে যায়। ৫. বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে বলে এ প্রকার আরোহের সিদ্ধান্তের নিশ্চয়তা থাকে। ৬. বৈজ্ঞানিক আরোহ দৃষ্টান্তসমূহের প্রত্যক্ষণের ভিত্তিতে সিদ্ধান্তরূপে একটি সার্বিক সংশ্লেষক বাক্য প্রতিষ্ঠা করে। পরিশেষে বলা যায়, উদ্দীপকের দৃষ্টান্ত-ক এ বৈজ্ঞানিক আরোহের নির্দেশ পাওয়া যায়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-ক এ যে আরোহের প্রতিফলন ঘটেছে তার বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর