ছক-১ এ 'ক' চিহ্নটি যে বিষয়কে নির্দেশ করে তার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের ছক-১ এ 'ক' চিহ্নিত স্থানে অবৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে। নিচে অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য আলোচনা করা হলো- ১. অবৈজ্ঞানিক আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। এ কারণে এ প্রকার আরোহে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়। ২. অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। এ প্রকার আরোহের সিদ্ধান্ত উদ্দেশ্যের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনোকিছু স্বীকার বা অস্বীকার করে এবং নতুন তথ্য প্রদান করে। ৩. অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তের ক্ষেত্রে কাজ করে অভিজ্ঞতা। এখানে প্রতিকূল দৃষ্টান্তবিহীন অবধি অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ৪. অবৈজ্ঞানিক আরোহে কার্যকরণ সম্পর্কের কোনো স্থান নেই। এখানে কার্যকারণ সম্পর্ক নির্ণয় ছাড়াই কেবল অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়ে থাকে। ৫. অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য হয়ে থাকে। যেহেতু অবৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় না, তাই এ প্রকার আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য হয়ে থাকে। পরিশেষে বলা যায়, অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য হলেও এটি একেবারে গুরুত্বহীন নয়। বিভিন্ন দিক থেকে এ প্রকার আরোহের গুরুত্ব রয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ছক-১ এ 'ক' চিহ্নটি যে বিষয়কে নির্দেশ করে তার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর