শেয়ারFacebookWhatsApp

ছক-২ এর 'খ'-এর সাথে বৈজ্ঞানিক আরোহের পার্থক্য বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের ছক-২ এর 'খ' দ্বারা চিহ্নিত আরোহটি হলো পূর্ণাঙ্গ আরোহ। কেননা অপ্রকৃত আরোহের প্রকারভেদের মধ্যে প্রথমটি হলো পূর্ণাঙ্গ আরোহ। নিচে পূর্ণাঙ্গ আরোহের সাথে বৈজ্ঞানিক আরোহের পার্থক্য বিশ্লেষণ করা হলো-. ১. যে অপ্রকৃত আরোহে প্রতিটি দৃষ্টান্ত পরীক্ষা করার পরে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বা পূর্ণ গণনামূলক আরোহ বলে। অপরপক্ষে, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের বাস্তব অভিজ্ঞতার সাহায্যে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করার প্রক্রিয়াকে বৈজ্ঞানিক আরোহ বলে। ২. পূর্ণাঙ্গ আরোহে আরোহের প্রাণকেন্দ্র 'আরোহমূলক লক্ষ' অনুপস্থিত। ফলে এটি অপ্রকৃত আরোহ। অন্যদিকে, বৈজ্ঞানিক আরোহে 'আরোহমূলক লক্ষ' উপস্থিত। ফলে এটি প্রকৃত আরোহ। ৩. পূর্ণাঙ্গ আরোহে সিদ্ধান্ত দেখতেই শুধু সার্বিক যুক্তিবাক্যের মতো; কিন্তু প্রকৃত অর্থে সেটি সার্বিক যুক্তিবাক্য নয়। কেননা, এর সিদ্ধান্ত কতকগুলো বিশেষ যুক্তিবাক্যের সমষ্টিমাত্র। কিন্তু বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিতভাবেই একটি খাঁটি সার্বিক যুক্তিবাক্য। এতে অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা বস্তুর ওপর কোনো বক্তব্য প্রকাশিত হয়। ৪. পূর্ণাঙ্গ আরোহে কোনো কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা হয় না। সব দৃষ্টান্ত গণনার পর সরাসরি সিদ্ধান্তে গমন করা হয়। কিন্তু বৈজ্ঞানিক আরোহে ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে সিদ্ধান্তে গমন করা হয়। উপরিউক্ত আলোচনার মাধ্যমে বোঝা যাচ্ছে, পূর্ণাঙ্গ আরোহের সাথে বৈজ্ঞানিক আরোহের সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

ছক-২ এর 'খ'-এর সাথে বৈজ্ঞানিক আরোহের পার্থক্য বিশ্লেষণ কর।

Jessore · 2025

উত্তর

যে আরোহে দুই বা ততোধিক বস্তুর মধ্যে কতিপয় বিষয়ে সাদৃশ্য লক্ষ করে তাদের মধ্যে নতুন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করা হয় তাকে সাদৃশ্যানুমান বলে।

উত্তর

আরোহ অনুমানে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। এখানে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত। পর্যবেক্ষণ করে সকল দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ, আরোহ অনুমানে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়। আর জ্ঞাত থেকে অজ্ঞাতে বা বিশেষ থেকে সার্বিকে গমনের মাধ্যম হলো আরোহাত্মক উল্লম্ফন। আরোহাত্মক উল্লম্ফনের মাধ্যমেই - জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়। তাই আরোহাত্মক উল্লম্ফনকে আরোহের প্রাণ বলা হয়।

উত্তর

উদ্দীপকের ছক-১ এ 'ক' চিহ্নিত স্থানে অবৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে। নিচে অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য আলোচনা করা হলো- ১. অবৈজ্ঞানিক আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। এ কারণে এ প্রকার আরোহে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়। ২. অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। এ প্রকার আরোহের সিদ্ধান্ত উদ্দেশ্যের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনোকিছু স্বীকার বা অস্বীকার করে এবং নতুন তথ্য প্রদান করে। ৩. অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তের ক্ষেত্রে কাজ করে অভিজ্ঞতা। এখানে প্রতিকূল দৃষ্টান্তবিহীন অবধি অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ৪. অবৈজ্ঞানিক আরোহে কার্যকরণ সম্পর্কের কোনো স্থান নেই। এখানে কার্যকারণ সম্পর্ক নির্ণয় ছাড়াই কেবল অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়ে থাকে। ৫. অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য হয়ে থাকে। যেহেতু অবৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় না, তাই এ প্রকার আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য হয়ে থাকে। পরিশেষে বলা যায়, অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য হলেও এটি একেবারে গুরুত্বহীন নয়। বিভিন্ন দিক থেকে এ প্রকার আরোহের গুরুত্ব রয়েছে।

উত্তর

উদ্দীপকের ছক-২ এর 'খ' দ্বারা চিহ্নিত আরোহটি হলো পূর্ণাঙ্গ আরোহ। কেননা অপ্রকৃত আরোহের প্রকারভেদের মধ্যে প্রথমটি হলো পূর্ণাঙ্গ আরোহ। নিচে পূর্ণাঙ্গ আরোহের সাথে বৈজ্ঞানিক আরোহের পার্থক্য বিশ্লেষণ করা হলো-. ১. যে অপ্রকৃত আরোহে প্রতিটি দৃষ্টান্ত পরীক্ষা করার পরে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাকে পূর্ণাঙ্গ আরোহ বা পূর্ণ গণনামূলক আরোহ বলে। অপরপক্ষে, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের বাস্তব অভিজ্ঞতার সাহায্যে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করার প্রক্রিয়াকে বৈজ্ঞানিক আরোহ বলে। ২. পূর্ণাঙ্গ আরোহে আরোহের প্রাণকেন্দ্র 'আরোহমূলক লক্ষ' অনুপস্থিত। ফলে এটি অপ্রকৃত আরোহ। অন্যদিকে, বৈজ্ঞানিক আরোহে 'আরোহমূলক লক্ষ' উপস্থিত। ফলে এটি প্রকৃত আরোহ। ৩. পূর্ণাঙ্গ আরোহে সিদ্ধান্ত দেখতেই শুধু সার্বিক যুক্তিবাক্যের মতো; কিন্তু প্রকৃত অর্থে সেটি সার্বিক যুক্তিবাক্য নয়। কেননা, এর সিদ্ধান্ত কতকগুলো বিশেষ যুক্তিবাক্যের সমষ্টিমাত্র। কিন্তু বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নিশ্চিতভাবেই একটি খাঁটি সার্বিক যুক্তিবাক্য। এতে অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা বস্তুর ওপর কোনো বক্তব্য প্রকাশিত হয়। ৪. পূর্ণাঙ্গ আরোহে কোনো কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা হয় না। সব দৃষ্টান্ত গণনার পর সরাসরি সিদ্ধান্তে গমন করা হয়। কিন্তু বৈজ্ঞানিক আরোহে ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে সিদ্ধান্তে গমন করা হয়। উপরিউক্ত আলোচনার মাধ্যমে বোঝা যাচ্ছে, পূর্ণাঙ্গ আরোহের সাথে বৈজ্ঞানিক আরোহের সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

ছক-২ এর 'খ'-এর সাথে বৈজ্ঞানিক আরোহের পার্থক্য বিশ্লেষণ কর। | Prosthuti