দৃষ্টান্ত-২ এ কোন ধরনের আরোহের উল্লেখ রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে অবৈজ্ঞানিক আরোহের প্রতিফলন ঘটেছে। কেননা এখানে যে দৃষ্টান্তটি দেওয়া হয়েছে, সেটি অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য বহন করে। এই প্রকার আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বিদ্যমান থাকে কিন্তু কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না। তাই বলা যায় যে, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। কার্যকারণ সম্পর্ক নির্ভর নয় বিধায় এই প্রকার আরোহের সিদ্ধান্ত নিশ্চিত নয়, সম্ভাব্য হয়ে থাকে। উদ্দীপকে বলা হয়েছে, ঢাকার কাক হয় কালো।কুমিল্লার কাক হয় কালো।রংপুরের কাক হয় কালো।সুতরাং, সকল কাক হয় কালো। এখানে কাক দেখার বিষয়টি বাস্তব অভিজ্ঞতা এখানে কার্যকারণ সম্পর্ক নেই এবং এই বাস্তব অভিজ্ঞতা একই রকম ও অবাধ। ব্যতিক্রম কোনো দৃষ্টান্ত এখনও চোখে পড়েনি। অর্থাৎ অন্য রঙের কাক কখনো চোখে পড়েনি। এ থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়, 'সকল কাক হয় কালো', যা একটি সার্বিক যুক্তিবাক্য। তাহলে বোঝা যাচ্ছে, এটি একটি অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ এ কোন ধরনের আরোহের উল্লেখ রয়েছে? ব্যাখ্যা কর।
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর