দৃশ্যকল্প-১ এ নির্দেশিত আরোহের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'দৃশ্যকল্প-১' এ যে আরোহ প্রকাশিত হয়েছে তা হলো অবৈজ্ঞানিক আরোহ। কার্যকারণ সম্পর্কের ওপর নির্ভর না করে শুধুমাত্র অবাধ অভিজ্ঞতার ওপর নির্ভর করে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করার যে প্রক্রিয়া তাই অবৈজ্ঞানিক আরোহ। কেননা অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে যে প্রক্রিয়া ব্যবহার করা হয় উদ্দীপকের 'দৃশ্যকল্প-১' এ একই প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে। নিচে অবৈজ্ঞানিক প্রক্রিয়ার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হলো-১. অবৈজ্ঞানিক আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। এ কারণে অবৈজ্ঞানিক আরোহে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা হয়।২. অবৈজ্ঞানিক আরোহে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাই এই প্রকার আরোহের সিদ্ধান্তটি সঠিক।৩. অবৈজ্ঞানিক আরোহ কার্যকারণ সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত নয় বলে এ প্রকার আরোহের সিদ্ধান্ত নিশ্চিত নয়। তাই অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য।৪. অবৈজ্ঞানিক আরোহের মধ্যে আরোহের আকারগত ভিত্তির অংশ 'প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বিদ্যমান থাকে।পরিশেষে বলা যায়, আরোহের দিক থেকে বিবেচনা করলে অবৈজ্ঞানিক আরোহ পূর্ণাঙ্গ আরোহের চেয়ে বেশি গুরুত্ব বহন করে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ নির্দেশিত আরোহের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর