যুক্তি-১ এ নিদের্শিত আরোহের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের যুক্তি-১ এ বৈজ্ঞানিক আরোহ নির্দেশ করেছে। কেননা এখানে কার্যকারণ সম্পর্কের ওপর ভিত্তি করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা হয়েছে। বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য নিম্নরূপ- ১. বৈজ্ঞানিক আরোহ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। ২. বৈজ্ঞানিক আরোহের মধ্যে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। ৩. বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। এই আরোহের সিদ্ধান্তের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করে ও নতুন তথ্য প্রদান করে। ৪. বৈজ্ঞানিক আরোহ পরিবেশ পরিবর্তনের মাধ্যমে গৃহীত দৃষ্টান্তগুলোকে বিশেষভাবে পরীক্ষা করে। এর ফলে অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক বিষয়গুলো বাদ পড়ে যায়। ৫. বৈজ্ঞানিক আরোহ জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উত্তরণের একটি প্রক্রিয়া। ৬. বৈজ্ঞানিক আরোহের কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে বলে এ প্রকার আরোহের সিদ্ধান্তের নিশ্চয়তা থাকে। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক আরোহের মধ্যে আরোহের সকল মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান। তাই বৈজ্ঞানিক আরোহ একটি গুরুত্বপূর্ণ আরোহ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
যুক্তি-১ এ নিদের্শিত আরোহের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর