যুক্তি-১ ও যুক্তি-২ এর কোনটিতে অনুপপত্তি ঘটার সম্ভাবন রয়েছে? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের যুক্তি-১ এ বৈজ্ঞানিক আরোহ নির্দেশ করে এবং যুক্তি-২ এ অবৈজ্ঞানিক আরোহ নির্দেশ করে। উভয় আরোহ প্রকৃত আরোহের প্রকারভেদ হলেও অবৈজ্ঞানিক আরোহের চেয়ে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত অধিক নিশ্চিত। তাই অবৈজ্ঞানিক আরোহে অনুপপত্তি ঘটার সম্ভাবনা রয়েছে। বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যে অবৈজ্ঞানিক আরোহে অনুপপত্তি ঘটার সম্ভাবনা রয়েছে। কারণ- প্রথমত, বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নিয়মের ওপর প্রতিষ্ঠিত। এতে সিদ্ধান্ত স্থাপনের পূর্বে ঘটনাবলিকে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা হয়। কিন্তু অবৈজ্ঞানিক আরোহ কার্যকারণ নিয়মের ওপর নির্ভরশীল নয়। এতে শুধু প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর আস্থা রেখে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের অভিজ্ঞতা থেকে সরাসরি সিদ্ধান্তে গমন করা হয়। দ্বিতীয়ত, বৈজ্ঞানিক আরোহে অনুকূল ও প্রতিকূল উভয় প্রকার দৃষ্টান্ত পরীক্ষা করা হয়। তাই এর সিদ্ধান্তে উভয় প্রকার দৃষ্টান্তের ভূমিকা থাকে। কিন্তু অবৈজ্ঞানিক আরোহে শুধু অনুকূল দৃষ্টান্তসমূহ প্রত্যক্ষ করা হয়। অর্থাৎ এ আরোহে প্রতিকূল দৃষ্টান্ত রহিত অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তৃতীয়ত, বৈজ্ঞানিক আরোহের লক্ষ্য হলো প্রকৃতির নিয়ম আবিষ্কার ও প্রমাণ করা। এ কারণেই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। কিন্তু অবৈজ্ঞানিক আরোহ শুধু প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর প্রতিষ্ঠিত। এ আরোহে কার্যকারণ নিয়মের কোনো স্থান নেই। চতুর্থত, কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করে বৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বলে এর সিদ্ধান্ত নিশ্চিত। অন্যদিকে, অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে কার্যকারণ সম্বন্ধ ছাড়াই কেবল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বলে এর সিদ্ধান্ত সম্ভাব্য। সুতরাং বলা যায়, অবৈজ্ঞানিক আরোহে কার্যকারণ নিয়মের ওপর নির্ভরশীল না হওয়া এবং সিদ্ধান্ত সম্ভাব্য হওয়ার কারণে অবৈজ্ঞানিক আরোহে অনুপপত্তি ঘটার সম্ভাবনা রয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
যুক্তি-১ ও যুক্তি-২ এর কোনটিতে অনুপপত্তি ঘটার সম্ভাবন রয়েছে? মতামত …
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর