উদ্দীপকে কোন ধরনের আরোহের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকে পূর্ণাঙ্গ আরোহের ইঙ্গিত রয়েছে। কেননা পূর্ণাঙ্গ আরোহে যেভাবে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, এখানে সেভাবে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। অপ্রকৃত আরোহের প্রথম শ্রেণিবিভাগ হলো পূর্ণাঙ্গ আরোহ। এই প্রকার আরোহ অপ্রকৃত আরোহ বিধায় এখানে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে না। এখানে কতকগুলো দৃষ্টান্তের সবগুলো পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। উদ্দীপকে একটি বাক্সের সব মিষ্টি পরীক্ষা করে তারপর সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেছে। তাই উদ্দীপকের মাধ্যমে পূর্ণাঙ্গ আরোহ নির্দেশিত হয়েছে। এ প্রকার আরোহের সিদ্ধান্তটিতে অনুমানের তেমন কোনো সুযোগ থাকে না। এখানে জ্ঞাত বিষয়কেই সিদ্ধান্ত আকারে প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ আরোহের প্রকৃতি এমন যে, এটি কেবল সীমিত সংখ্যক দৃষ্টান্তের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। তবে এই প্রকার আরোহের মাধ্যমে নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের আরোহের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর