উদ্দীপকে নির্দেশিত আরোহের সাথে বৈজ্ঞানিক আরোহের পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত বিষয়টি পূর্ণাঙ্গ আরোহ। পূর্ণাঙ্গ আরোহ ও বৈজ্ঞানিক আরোহের বিস্তর পার্থক্য রয়েছে। নিচে পূর্ণাঙ্গ আরোহ ও বৈজ্ঞানিক আরোহের পার্থক্য বিশ্লেষণ করা হলো- ১. পূর্ণাঙ্গ আরোহ অনুমানে আরোহাত্মক লম্ফ অনুপস্থিত থাকে। অন্যদিকে, বৈজ্ঞানিক আরোহ অনুমান প্রক্রিয়ায় আরোহাত্মক লম্ফ উপস্থিত থাকে। ২. পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্তটিকে আপাতদৃষ্টিতে সার্বিক বাক্য মনে হলেও এটি যথার্থ সার্বিক বাক্য নয়। অপরদিকে, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। ৩. পূর্ণাঙ্গ আরোহ অনুমানের অন্তর্ভুক্ত সবগুলো দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। অন্যদিকে, বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতা থেকে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত গৃহীত হয়। ৪. পূর্ণাঙ্গ আরোহ অনুমান কোনো সংশ্লেষক বাক্য স্থাপন করতে পারে না। যার কারণে সিদ্ধান্তটি অনুমান হিসেবে নতুন কোনো তথ্য সরবরাহ করে না। কিন্তু বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। ৫. পূর্ণাঙ্গ আরোহ অনুমান প্রক্রিয়ায় প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির খুবই অস্পষ্ট প্রয়োগ থাকে। অন্যদিকে, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিনির্ভর। ৬. পূর্ণাঙ্গ আরোহ অনুমানে কোনোরকম কার্যকারণ সম্পর্কের উপস্থিতি থাকে না। কিন্তু বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কার্যকারণ নীতির ওপর নির্ভরশীল।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত আরোহের সাথে বৈজ্ঞানিক আরোহের পার্থক্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর