প্রকৃত আরোহের প্রকরণের আলোকে দৃশ্যকল্প দুটিতে যে অনুমানের প্রকাশ ঘটেছে তার দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: প্রকৃত আরোহের প্রকরণের আলোকে উদ্দীপকের দৃশ্যকল্প দুটিতে সাদৃশ্যানুমানের প্রকাশ ঘটেছে। কেননা এখানে কয়েকটি বিষয়ে সাদৃশ্য লক্ষ করে নতুন কোনো বিষয়ে সাদৃশ্য অনুমান করা হয়েছে। সাদৃশ্যানুমানের দুটি বৈশিষ্ট্য হলো- ১. সাদৃশ্যানুমান একটি সার্বিক বাক্য প্রতিষ্ঠা করে: সাদৃশ্যানুমানের দুটি অংশ। একটি আশ্রয়বাক্য অপরটি সিদ্ধান্ত। এ কারণে এ অনুমানের সিদ্ধান্ত হিসেবে সবসময়ই একটি সার্বিক বাক্য প্রতিষ্ঠা করা যায়। কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্তে কোনো বিশেষ বাক্য হতে পারে না বলে সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত সার্বিক বাক্য হতে পারে না। কারণ বিশেষ বাক্যের ক্ষেত্রে কোনো বিষয় বা কোনো শ্রেণির অংশ বিশেষ সম্পর্কে কোনোকিছু স্বীকার বা অসস্বীকার করা হয়। কিছু জীবের ক্ষেত্রে প্রাণের অস্তিত্ব যাচাই করা যায় এবং তা সত্য বলে গ্রহণ করা হয়। তাই এক্ষেত্রে কোনো নতুন তথ্য প্রকাশের অবকাশ থাকে না। আর তাই সাদৃশ্যানুমানে কোনো বিশেষ বাক্য প্রতিষ্ঠা করা হয় না বরং এক্ষেত্রে একটি সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। ২. সাদৃশ্যানুমান, সবসময়ই একটি সম্ভাব্য সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে : সাদৃশ্যানুমানে কিছু জানা সাদৃশ্যের মাধ্যমে নতুন কোনো বৈশিষ্ট্য, সাদৃশ্য অনুমান করা হয়। এখানে বৈসাদৃশ্য বা প্রতিকূল দৃষ্টান্ত প্রত্যক্ষ করে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা হয় না বলে এর সিদ্ধান্তও কোনো সময় নিশ্চিত হয় না বরং সম্ভাব্য হয়ে থাকে। তাছাড়া সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত যথার্থ বা ভ্রান্ত যাই হোক না কেন কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা না করে এর সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে হয় তাই সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
প্রকৃত আরোহের প্রকরণের আলোকে দৃশ্যকল্প দুটিতে যে অনুমানের প্রকাশ ঘট…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর