দৃশ্যকল্প-১ এ নির্দেশিত অনুমানটির দুটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ নির্দেশিত অনুমানটি হলো অবৈজ্ঞানিক আরোহ অনুমান। কেননা এখানে কোনো কার্যকারণ সম্পর্ক ছাড়াই অবাধ অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে অবৈজ্ঞানিক আরোহ অনুমানের দুটি বৈশিষ্ট্য হলো- ১. সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে: অবৈজ্ঞানিক আরোহ যে সার্বিক সিদ্ধান্তটি প্রতিষ্ঠা করে তা একটি সংশ্লেষক যুক্তিবাক্য, বিশ্লেষক যুক্তিবাক্য নয়। সংশ্লেষক বাক্য হলো সেই বাক্য যে বাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য প্রমাণ করে, কেবল উদ্দেশ্য পদকে ভিন্নভাবে ব্যক্ত করে না। আর অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তের বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য প্রদান করে। ২. জ্ঞাত থেকে অজ্ঞাতে উত্তরণ সম্পন্ন হয় অবৈজ্ঞানিক আরোহে আরোহাত্মক উল্লম্ফন বা আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে। যার মাধ্যমে জ্ঞাত থেকে অজ্ঞাতে উত্তরণ সম্পন্ন হয়। অর্থাৎ, এখানে কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয় এবং তার ওপর ভিত্তি করে সকল দৃষ্টান্ত সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ নির্দেশিত অনুমানটির দুটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর