সুমনের বক্তব্যে কোন আরোহের ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা করো।
উত্তর: সুমনের বক্তব্যে অবৈজ্ঞানিক আরোহের ইঙ্গিত পাওয়া যায়। কার্যকারণ সম্পর্ক ছাড়াই কেবল প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও প্রতিকূল দৃষ্টান্ত রহিত অভিজ্ঞতার আলোকে যে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে অবৈজ্ঞানিক আরোহ বলে। যেমন: আমি এ যাবৎ যত মানুষ দেখেছি তারা সবাই স্বার্থপর। অতএব, সব মানুষ হয় স্বার্থপর। এখানে অনুকূল দৃষ্টান্তের আলোকে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ কারণে এটি অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। উদ্দীপকে বর্ণিত ঘটনায় সুমন দুটি কোকিলকে দেখে বলে, এ যাবৎ যত কোকিল দেখেছি সবই কালো। অতএব, সব কোকিলই হয় কালো। অর্থাৎ অনুকূল অভিজ্ঞতার আলোকে সুমন এ বক্তব্য দিয়েছে। এ কারণে বলা যায়, সুমনের বক্তব্য অবৈজ্ঞানিক আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
সুমনের বক্তব্যে কোন আরোহের ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর