সাদের বক্তব্যের যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: সাদের বক্তব্যে নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। এ কারণে তার বক্তব্য যথার্থ নয়। যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়মানুসারে, কোনো পদের সংজ্ঞায় সদর্থক বা ইতিবাচক শব্দ ব্যবহার করতে হবে, কোনো নঞর্থক বা নেতিবাচক শব্দ ব্যবহার করা যাবে না। এ নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় নেতিবাচক ভাষা ব্যবহার করলে যে ভ্রান্তি ঘটে তাকে নঞর্থক সংজ্ঞা বলে। যেমন: 'সূর্য নয় গ্রহ' । এখানে সূর্য কী নয় তা বলা হয়েছে কিন্তু সূর্য কী তা বলা হয়নি। এ কারণে দৃষ্টান্তটি নঞর্থক সংজ্ঞাজনিত দোষে দুষ্ট। যৌক্তিক সংজ্ঞায় এরূপ ভ্রান্তি গ্রহণযোগ্য নয়। উদ্দীপকে বর্ণিত ঘটনায় সাদ কোকিল পাখি সম্পর্কে বলে, কোকিল নয় কাক। অর্থাৎ সে কোকিল পদের সংজ্ঞায় নেতিবাচক শব্দ ব্যবহার করেছে। এ কারণে তার বক্তব্যে নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। পরিশেষে বলা যায়, কোনো পদের সংজ্ঞায় নেতিবাচক শব্দ ব্যবহার করা যাবে না। নেতিবাচক শব্দের মাধ্যমে কোনো পদের সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া যায় না। এজন্য সাদের নঞর্থক বক্তব্যটি যথার্থ নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
সাদের বক্তব্যের যথার্থতা মূল্যায়ন করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর