উদ্দীপকে রফিকের পর্যবেক্ষণের সঙ্গে পাঠ্যপুস্তকের কোন বিষয়ে মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রফিকের পর্যবেক্ষণের সঙ্গে পাঠ্যপুস্তকের পূর্ণাঙ্গ আরোহের মিল রয়েছে। কেননা পূর্ণাঙ্গ আরোহে যে প্রক্রিয়ায় সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, এখানে সে প্রক্রিয়ায় সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। অপ্রকৃত আরোহের শ্রেণিবিভাগগুলোর মধ্যে পূর্ণাঙ্গ আরোহ একটি। এ অনুমান প্রক্রিয়ায় প্রতিটি দৃষ্টান্ত পৃথক পৃথকভাবে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাই এতে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহমূলক উল্লম্ফন বিদ্যমান থাকে না। ফলে এতে জ্ঞাত থেকে অজ্ঞাতে গমন করা যায় না বিধায় এ প্রকার আরোহে কোনো নতুনত্ব থাকে না বা সিদ্ধান্তে কোনো নতুন তথ্য প্রকাশিত হয় না। তবে পূর্ণাঙ্গ আরোহে যেহেতু সবগুলো দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, সেহেতু এ প্রকার আরোহের সিদ্ধান্ত নিশ্চিত হয়ে থাকে। উদ্দীপকের রফিকের বক্তব্যেও পূর্ণাঙ্গ আরোহের প্রতিফলন ঘটেছে। কেননা সে সেলফের সবগুলো বই পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয় যে, সেলফের সবগুলো বই, রবীন্দ্রনাথ ঠাকুরের।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রফিকের পর্যবেক্ষণের সঙ্গে পাঠ্যপুস্তকের কোন বিষয়ে মিল রয়…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর