শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত কাজলের সিদ্ধান্তে কোন আরোহ প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে বর্ণিত কাজলের সিদ্ধান্তে পূর্ণাঙ্গ আরোহ প্রকাশ পেয়েছে। যে আরোহ অনুমানে সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়, তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। যেমন- একটি ঝুড়িতে একশটি ফল আছে। প্রত্যেকটি ফল যাচাই করে দেখা গেল যে, সেগুলো আপেল। এর ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হলো, ঝুড়ির সবগুলোই আপেল ফল। এভাবে পূর্ণাঙ্গ আরোহে একটি বিষয় সম্পর্কে তার প্রত্যেকটি দৃষ্টান্ত গণনা বা প্রত্যক্ষ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ সম্পূর্ণ গণনার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। উদ্দীপকে উল্লিখিত ঘটনায়, কাজল আম ক্রয় করার সময় প্রতিটি আমের স্বাদ পরীক্ষা করতে চেয়েছে। তার এ সিদ্ধান্ত পূর্ণাঙ্গ আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ সে প্রতিটি আমের স্বাদ পরীক্ষা করে সিদ্ধান্ত নিতে চেয়েছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত কাজলের সিদ্ধান্তে কোন আরোহ প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা…

উদ্দীপক

জনাব আবির বাজারে আম কিনতে গিয়ে লক্ষ করলেন, কিছু আমের ওপর মাছি বসছে আর কিছু আমের ওপর বসছে না। এতে তিনি বুঝতে পারলেন, যে আমগুলোতে মাছি নেই, সেগুলো কার্বাইডযুক্ত। এমন সময় পাশ থেকে কাজল বললো, আমি প্রায়ই আম কিনে ঠকি । তাই ভাবছি আজ প্রত্যেকটি আমের স্বাদ পরীক্ষা করে কিনব।

ঢাকা কলেজ · 2024

উত্তর

বৈধ প্রকল্পের অভাবে কাজ চালানোর জন্য সাময়িকভাবে যে প্রকল্প - প্রণয়ন করা হয় তাকেই সাময়িক প্রকল্প বলে।

উত্তর

প্রকল্পের শর্ত বলতে প্রকল্পের মৌলিক ও অপরিহার্য দিককে বোঝায়। যে বিষয়গুলোর উপস্থিতিতে প্রকল্প গঠন করা হয়, তাকে প্রকল্পের শর্ত বলে। যেমন: প্রকল্পকে সুনির্দিষ্ট, আত্মসঙ্গতিপূর্ণ, যৌক্তিক, বিজ্ঞানসম্মত, বাস্তব কারণভিত্তিক, পর্যাপ্ত ও যাচাইযোগ্য হতে হবে। কারণ এসব শর্তের ওপর ভিত্তি করেই প্রকল্প গঠন করতে হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত কাজলের সিদ্ধান্তে পূর্ণাঙ্গ আরোহ প্রকাশ পেয়েছে। যে আরোহ অনুমানে সকল দৃষ্টান্তের পর্যবেক্ষণ বা নিরীক্ষণের ভিত্তিতে সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়, তাকে পূর্ণাঙ্গ আরোহ বলে। যেমন- একটি ঝুড়িতে একশটি ফল আছে। প্রত্যেকটি ফল যাচাই করে দেখা গেল যে, সেগুলো আপেল। এর ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হলো, ঝুড়ির সবগুলোই আপেল ফল। এভাবে পূর্ণাঙ্গ আরোহে একটি বিষয় সম্পর্কে তার প্রত্যেকটি দৃষ্টান্ত গণনা বা প্রত্যক্ষ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ সম্পূর্ণ গণনার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। উদ্দীপকে উল্লিখিত ঘটনায়, কাজল আম ক্রয় করার সময় প্রতিটি আমের স্বাদ পরীক্ষা করতে চেয়েছে। তার এ সিদ্ধান্ত পূর্ণাঙ্গ আরোহের সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ সে প্রতিটি আমের স্বাদ পরীক্ষা করে সিদ্ধান্ত নিতে চেয়েছে।

উত্তর

হ্যাঁ, জনাব আবিরের কর্মকাণ্ড প্রতিষ্ঠিত প্রকল্পের সাথে সঙ্গতিপূর্ণ। কারণ তার কর্মকাণ্ডে সংকট উত্তরক দৃষ্টান্তের প্রতিফলন ঘটেছে। যে দৃষ্টান্তের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রকল্পকে পরিহার করে একমাত্র বৈধ প্রকল্পকে প্রতিষ্ঠা করা যায়, তাকে সংকট উত্তরক দৃষ্টান্ত (Crucial Instance) বলে। অনেক সময় কোনো ঘটনার কারণ জানতে গিয়ে একাধিক প্রকল্পের খোঁজ পাওয়া যায়। তখন যে প্রকল্পটি বৈধ হবার শর্ত পূরণ করতে সক্ষম হয় তাকে আবার অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রকল্পের সাথে যাচাই করতে হয়। এর মাধ্যমে সেই প্রকল্প অনন্য ও একমাত্র প্রতিষ্ঠিত প্রকল্প হিসেবে প্রমাণিত হয়। এরূপ দৃষ্টান্তকে ব্রিটিশ যুক্তিবিদ বেকন 'চরম দৃষ্টান্ত' বা 'সংকট উত্তরক দৃষ্টান্ত' নামে অভিহিত করেন। বস্তুত যেকোনো প্রতিষ্ঠিত প্রকল্পের ক্ষেত্রে সংকট উত্তরক দৃষ্টান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে বর্ণিত ঘটনায়, আবিব সাহেব দেখেন কার্বাইডযুক্ত আমের ওপর মাছি বসছে না। কারণ মাছি সবসময় কার্বাইডমুক্ত জিনিসের ওপর বসে। আর এতে সহজেই জানা যায় কোন আমগুলো কার্বাইডযুক্ত এবং কোনগুলো কার্বাইড বিহীন। এক্ষেত্রে মাছি নিরীক্ষণের মাধ্যমে নির্ধারক দৃষ্টান্ত হিসেবে কাজ করেছে। কাজেই আমের ওপর মাছি বসার দৃষ্টান্ত হবে “সংকট উত্তরক দৃষ্টান্ত' বা 'চরম দৃষ্টান্ত'। তাই বলা যায়, জনাব আবিরের কর্মকাণ্ড প্রতিষ্ঠিত প্রকল্পের সাথে সঙ্গতিপূর্ণ।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।