মামুন স্যার আরোহের কোন বিষয়টির অনুপস্থিতির কারণে অপ্রকৃত আরোহ বলেছেন? বর্ণনা করো।
উত্তর: মামুন স্যার আরোহের আরোহমূলক লম্ফের বিষয়টি অনুপস্থিতির কারণে আরোহ প্রক্রিয়াকে অপ্রকৃত আরোহ বলেছেন। যে সব আরোহে আরোহমূলক লম্ফ প্রক্রিয়া অনুপস্থিত থাকে তাদেরকে অপ্রকৃত আরোহ বলে। আরোহ অনুমানে আমরা জানা থেকে অজানায়, কিছু থেকে সকলে এবং নিরীক্ষিত থেকে অনিরীক্ষিত ঘটনায় গমন করি। এভাবে জানা থেকে অজানায় গমন করাকেই আরোহমূলক লম্ফ বলা হয়। যুক্তিবিদ মিলের মতে, আরোহমূলক লম্ফ হচ্ছে আরোহের মূল বৈশিষ্ট্য। উদ্দীপকে বর্ণিত মামুন স্যার বলেন, আরোহমূলক লম্ফ হচ্ছে আরোহের মূল বৈশিষ্ট্য। মূলত তিনি আরোহের এ বিষয়টির অনুপস্থিতির কারণে আরোহ প্রক্রিয়াকে অপ্রকৃত আরোহ বলেছেন।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
মামুন স্যার আরোহের কোন বিষয়টির অনুপস্থিতির কারণে অপ্রকৃত আরোহ বলেছ…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর