“অপ্রকৃত আরোহ দেখতেই শুধু আরোহের মতো”— উক্তিটি উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো ।
উত্তর: “অপ্রকৃত আরোহ দেখতেই শুধু আরোহের মতো”— উক্তিটি যথার্থ। যে সব আরোহ প্রক্রিয়ায় আরোহের মূল বৈশিষ্ট্য অনুপস্থিত থাকে তাদেরকে অপ্রকৃত আরোহ বলে। আরোহ অনুমানে আমরা জানা থেকে অজানায়, কিছু থেকে সকলে এবং নিরীক্ষিত থেকে অনিরীক্ষিত ঘটনায় গমন করি। এভাবে জানা থেকে অজানায় গমন করাকেই আরোহমূলক লম্ফ বলা হয়। মিলের মতে, এ আরোহমূলক লম্ফ হচ্ছে আরোহের প্রাণকেন্দ্র। বিশ্লেষণ করলে দেখা যায় যে, পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসাম্যমূলক আরোহ এবং ঘটনা সংযোজনে এ বৈশিষ্ট্যটি অনুপস্থিত। তাই এসব অপ্রকৃত আরোহ। মিলের মতে, এ প্রক্রিয়াগুলো দেখতেই শুধু আরোহের মতো। কিন্তু এদের মধ্যে জানা থেকে অজানায় কোনো গমন নেই। তার ভাষায় এরা তথাকথিত অসংগত আরোহ । মামুন স্যার ক্লাসে ছাত্রছাত্রীদেরকে এটাই বোঝাতে চেয়েছেন যে, 'আরোহমূলক লম্ফ' হচ্ছে আরোহের প্রাণ। যে আরোহে আরোহমূলক লম্ফ' অনুপস্থিত থাকে তাকে প্রকৃত আরোহ বলা যায় না। যদিও এই আরোহগুলো দেখে অনেক সময়ই প্রকৃত আরোহ মনে হয়। কিন্তু এগুলো আসলে প্রকৃত আরোহ না। তাই বলা যায়, “অপ্রকৃত আরোহ দেখতেই শুধু আরোহের মতো”— উক্তিটি যথার্থ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
“অপ্রকৃত আরোহ দেখতেই শুধু আরোহের মতো”— উক্তিটি উদ্দীপকের আলোকে ব্যা…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর