ধারণা-১ এ কোন ধরনের সাদৃশ্যানুমান প্রকাশ পেয়েছে? ব্যাখ্য কর।
উত্তর: উদ্দীপকের ধারণা-১ এর মাধ্যমে সাধু সাদৃশ্যানুমানে প্রকাশ পেয়েছে। কেননা এখানে গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় বিষয়ে সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্ত অনুমান করা হয়েছে। সাদৃশ্যানুমানের সিদ্ধান্তের ভিত্তি সাদৃশ্যমান বা মিল। সাদৃশ্যানুমান দুই প্রকার। যার একটি সাধু সাদৃশ্যানুমান অপরটি অসাধু সাদৃশ্যানুমান। যে সাদৃশ্যানুমানে মৌলিক, প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে সাদৃশ্য বিবেচনা করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে সাধু সাদৃশ্যানুমান বলে। সাদৃশ্যানুমানে যেহেতু মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে সাদৃশ্য দেখিয়ে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, তাই এই প্রকার সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত নিশ্চিত হয়ে থাকে। এখানে কার্যকারণ সম্পর্ক থাকে না কিন্তু কার্যকারণ সম্পর্কের ইঙ্গিত থাকে সাধু সাদৃশ্যানুমানের ক্ষেত্রে বৈসাদৃশ্য বা অজ্ঞত বিষয়ের চেয়ে সাদৃশ্যমূলক বিষয়ের সংখ্যা বেশি থাকে, তাই এর অনুমিত সিদ্ধান্ত অধিক সম্ভাব্য। উদ্দীপকের ধারণা-১ এ দুইজন রোগীর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ, মৌলিক ও প্রাসঙ্গিক বিষয়ে সাদৃশ্য বিবেচনা করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার হয়েছে যে, একজন রোগীর ক্ষেত্রে যা সত্য অন্যজন রোগীর ক্ষেত্রেও তা সত্য হবে। এসব সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার কারণে এর অনুমানটি সত্য হওয়ার সম্ভাবনা বেশি। তাই ধারণা-১ এ সাধু সাদৃশ্যানুমান প্রকাশ পেয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ধারণা-১ এ কোন ধরনের সাদৃশ্যানুমান প্রকাশ পেয়েছে? ব্যাখ্য কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর