তথ্য-১ দ্বারা কোন আরোহকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের তথ্য-১ দ্বারা বৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করে। যে আরোহ অনুমানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। বৈজ্ঞানিক আরোহে অনুকূল ও প্রতিকূল উভয় প্রকার দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। এটি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিও কার্যকারণ নিয়মের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় বলে এর সিদ্ধান্ত নিশ্চিত হয়। বৈজ্ঞানিক আরোহে আরোহের মৌলিক বৈশিষ্ট্য আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান থাকে। তাই এর মাধ্যমে জ্ঞাত থেকে অজ্ঞাত উত্তরণের মাধ্যমে নতুন তথ্য প্রদান করে। বৈজ্ঞানিক আরোহ অনুমানে পরিবেশ পরিবর্তনের মাধ্যমে গৃহীত দৃষ্টান্তগুলোকে বিশেষভাবে পরীক্ষা করে অপ্রয়োজনীয় বিষয়গুলো বাদ দিয়ে একটি সার্বিক সংশ্লেষক বাবদ সিদ্ধান্ত হিসেবে প্রতিষ্ঠা করে। তাই বৈজ্ঞানিক আরোহের গুরুত্ব অত্যধিক।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
তথ্য-১ দ্বারা কোন আরোহকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর