উদ্দীপকে মুনিরার ইঙ্গিতকৃত আরোহটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মুনিরার বক্তব্যে সাদৃশ্যানুমানের ইঙ্গিত রয়েছে। দুটি বস্তু বা ঘটনার মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্যের প্রেক্ষিতে যদি অনুমান করা হয় যে, তারা একটি বিশেষ গুণের অধিকারী হলে অন্যটিও ঐ গুণের অধিকারী হবে, এরূপ অনুমান প্রক্রিয়াকে সাদৃশ্যানুমান বলে। যেমন: পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য আছে। অর্থাৎ, উভয় গ্রহে মাটি, পানি, বায়ু ও নাতিশীতোষ্ণ আবহাওয়া আছে। পৃথিবীতে জীব বাস করে। অতএব, মঙ্গল গ্রহেও জীব বাস করে। এভাবে সাদৃশ্যানুমানে দুটি বস্তু বা ঘটনার মধ্যে কয়েকটি বিষয়ে, সাদৃশ্য দেখানো হয়। তার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উদ্দীপকে মুনিরা বলে, নীলা ও শীলা দুই বোন। একই রকম গায়ের বর্ণ, একই ক্লাসে পড়ে। নীলা বুদ্ধিমতি। তাহলে শীলাও বুদ্ধিমতি। এরূপ সাদৃশ্যের ভিত্তিতে অনুমান করার কারণে বলা যায়, মুনিরার বক্তব্য সাদৃশ্যানুমানের দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মুনিরার ইঙ্গিতকৃত আরোহটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর