উদ্দীপকে ইঙ্গিতকৃত আরোহের মূল্য ও গুরুত্ব বিচার করো।
উত্তর: উদ্দীপকের মাধ্যমে সাদৃশ্যানুমানের বিষয়টি নির্দেশিত হয়েছে। আর বিভিন্ন দিক থেকে বিচার করলে দেখা যায়, সাদৃশ্যানুমানের অনেক মূল্য ও গুরুত্ব রয়েছে। উদ্দীপকে মি. ফরিদ ও মুনিরা উভয়েই দুটি বিষয়ে সাদৃশ্য বা মিল দেখে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেছে। তাই উদ্দীপকের মাধ্যমে সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে। কেননা, যে আরোহে সাদৃশ্য বা মিল দেখে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে সাদৃশ্যানুমান বলে। সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত সম্ভাব্য হয়ে থাকে। সাদৃশ্যানুমানের ক্ষেত্রে সাদৃশ্যমূলক বিসয়ের সংখ্যা ও গুরুত্ব যত বেশি হয়ে সাদৃশ্যানুমানের সম্ভাব্যতার মাত্রা তত বেশি হবে। কারণ এখানে সিদ্ধান্তের ভিত্তি হলো সাদৃশ্য। এই প্রকার আরোহে বৈসাদৃশ্যমূলক বিষয়ের সংখ্যা ও গুরুত্ব যত বেশি হবে সাদৃশ্যানুমানের সম্ভাব্যতার মাত্রা তত কম হবে। কেননা বৈসাদৃশ্যমূলক বিষয় সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করে। আবার সাদৃশ্যানুমানে অজ্ঞাত বিষয়ও বিবেচ্য।' কেননা, যদি অজ্ঞাত বিষয়ের সংখ্যা অনেক বেশি হয় তাহলে সাদৃশ্যানুমানের সম্ভাব্যতার মাত্রা কম হবে। সুতরাং দেখা যাচ্ছে যে, সাদৃশ্যমূল বিষয় যত বেশি ও গুরুত্বপূর্ণ হবে সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত তত বেশি সম্ভাব্য হবে। আর অজ্ঞাত ও বৈসাদৃশ্যমূলক বিষয়ের সংখ্যা যত বেশি হবে সাদৃশ্যানুমানের সিদ্ধান্তের সম্ভাব্যতার মাত্রা কমে যাবে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত আরোহের মূল্য ও গুরুত্ব বিচার করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর